admin
১১ অক্টোবর ২০২৫, ১২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেঘনায় সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্ট নিয়ে ডুবে গেছে এমভি সৌমি ১

নিউজ ডেস্ক।। ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে এমভি টিটু-৫৪ নামের একটি জাহাজের ধাক্কায় এমভি সৌমি-১ নামের আরেকটি মালবাহী কার্গো জাহাজ ডুবে গেছে। এতে এমভি সৌমি-১ জাহাজে থাকা প্রায় ৭০ লাখ টাকার সিমেন্ট নষ্ট হয়েছে। জাহাজের মালিকের দাবি, এ ঘটনায় তাঁর ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে দৌলতখান উপজেলার মাছঘাট-সংলগ্ন মেঘনা নদীতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ডুবে যাওয়া জাহাজের মাস্টার মো: আমিনুল ইসলাম দৌলতখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্ট নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে গত শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে ভোলার দৌলতখানের মেঘনা নদীর ডুবোচরে আটকা পড়ে এমভি সৌমি-১। পরে আজ শনিবার (১১ অক্টোবর) দুপুর ১২টায় বিপরীত দিক থেকে আসা আকিজ গ্রুপের এমভি টিটু-৫৪ নামের অপর একটি জাহাজ সৌমি-১-কে সজোরে ধাক্কা দেয়। এতে সৌমি-১ জাহাজের তলা ফেটে গিয়ে জাহাজটি ডুবে যায়। পরে জাহাজে থাকা নাবিকেরা স্থানীয় জেলেদের সহযোগিতায় উদ্ধার হন।
ক্ষতিগ্রস্ত জাহাজের মাস্টার আমিনুল হক জানান, আকিজ গ্রুপের এমভি টিটু-৫৪ জাহাজটি ধাক্কা দেওয়ার আগে তাঁরা বারবার ভিএইচএফ মেরিন রেডিওতে সতর্ক করছিলেন যে, জাহাজের সঙ্গে জাহাজ লেগে যাচ্ছে। কিন্তু এমভি টিটু-৫৪ জাহাজ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তিনি আরও জানান, জাহাজে থাকা সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্ট পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। এতে তাঁদের ৭০ লাখ ৫৬ হাজার টাকার মালামালের ক্ষতি হয়েছে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জিল্লুর রহমান জানান, এমভি টিটু-৫৪ জাহাজের ধাক্কায় সৌমি-১ নামের জাহাজটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌমি-১ জাহাজের মাস্টার আমিনুল ইসলাম এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3043" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় এলেন নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ইলিশা ঘাটে ফুলেল শুভেচ্ছা

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

১০

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১১

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১২

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১৩

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৪

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৫

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৬

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৭

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৮

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৯

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

২০