এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগের নেতৃত্বে কাজ করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ভোলার দুই নদীতে চলছে মা ইলিশ রক্ষা অভিযান।
মৎস্য বিভাগ জানায়, নিষেধাজ্ঞার ৭ দিনে পুরো জেলায় ১৫২টি অভিযান পরিচালিত হয়েছে। এতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ৪৬ জেলেকে জেল-জরিমানা করা হয়েছে।
এছাড়া ৫৪১০ মেট্রিক টন ইলিশ ও ৭ হাজার ১৯৭ মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে।
প্রতিদিন সাত উপজেলার মৎস্য বিভাগ থেকে ৯ টি টিম অভিযান পরিচালনা করছে।
মা ইলিশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সিনিয়র মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূঁইয়া।
তিনি বলেন, শুক্রবার রাতে দুটি অভিযানে ৭ হাজার ১৯৭ মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে।
গত ৪ অক্টোবর থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত।
ভোলা নিউজ / টিপু সুলতান
|
১৬ মে, ২০২৬