admin
১০ অক্টোবর ২০২৫, ২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালমোহনে নৌবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক

লালমোহন  প্রতিনিধি (ভোলা): ভোলার লালমোহন উপজেলায় বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে মো. হানিফ মিয়া (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তিনি উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গজারিয়া এলাকার বাসিন্দা। শুক্রবার সকালে বাংলাদেশ নৌবাহিনীর লালমোহন কন্টিনজেন্ট থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নৌবাহিনী জানায়, বৃহস্পতিবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে লালমোহনের পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজারে অভিযান চালিয়ে ভাতের হোটেলের মালিক চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. হানিফ মিয়াকে আটক করা হয়। এ সময় তার হোটেলে তল্লাশী চালিয়ে ৬২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে ইয়াবাসহ লালমোহন থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃত হানিফ মিয়া গজারিয়া পূর্ব বাজারের মায়ের দোয়া নামে একটি ভাতের হোটেলের আড়ালে দীর্ঘদিন ধরে এই মাদকের কারবার করে আসছিলেন।
নৌবাহিনীর পক্ষ থেকে আরো বলা হয়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা এবং অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত একালাসমূহে নিয়মিত অভিযান পরিচলনা করছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় মাদক বিরোধী এই অভিযান পরিচালনা করা হয়। বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে কঠোর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রাখবে।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, নৌবাহিনী এক মাদক কারবারিকে আটকের পর থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। এরপর খুব দ্রুত সময়ের মধ্যে তাকে আদালতে পাঠানো হবে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3015" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০