admin
৯ অক্টোবর ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আগের প্রবেশপত্র বাতিল, ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার্থীদের

 

জাতীয়  |
অনলাইন ডেস্ক

শিক্ষা ক্যাডার নিয়োগে ৪৯তম বিশেষ বিসিএসের প্রবেশপত্র নতুন করে ডাউনলোড ও প্রিন্ট করার অনুরোধ জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নতুন ডাউনলোড করা প্রবেশপত্রই পরীক্ষার কক্ষে প্রবেশের ক্ষেত্রে কার্যকর বলে বিবেচিত হবে।

আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হবে।

গত ৭ অক্টোবর পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।অবশ্য বিজ্ঞপ্তিটি পিএসসির ওয়েবসাইটে আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার যেসব প্রার্থীর প্রবেশপত্রে মুদ্রিত হলের নামের সঙ্গে টেলিটকের মেসেজে হলের নামের ভিন্নতা রয়েছে, সেসব প্রার্থীকে ৭ অক্টোবর বিকেল ৪টা থেকে নতুন করে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অনুরোধ করা হলো। নতুনভাবে ডাউনলোড করা প্রবেশপত্রটি পরীক্ষার হলে প্রবেশের জন্য কার্যকর হবে।

জানা যায়, দেশের সরকারি কলেজ ও শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোতে শিক্ষক সংকট নিরসনে ৪৯তম বিশেষ বিসিএসের আয়োজন করেছে পিএসসি। এ বিসিএসে ৬৮৩ জন শিক্ষা ক্যাডার নিয়োগ দেওয়া হবে।

আগামীকাল ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার কেন্দ্র হবে শুধু ঢাকায়।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2990" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০