admin
২ অক্টোবর ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালমোহনে বিডিপি’র সংসদ সদস্য প্রার্থী নিজামুল হক নাঈমের মন্দির পরিদর্শন

লালমোহন  প্রতিনিধি (ভোলা) : ভোলা-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত বিডিপি’র সংসদ সদস্য পদপ্রার্থী নিজামুল হক নাঈম দিনভর সনাতনী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। বুধবার সকাল থেকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে লালমোহন পৌরসভা ও উপজেলার কালমা, ধলিগৌরনগর পশ্চিম চরউমেদ ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে মতবিনিময় সভা করেছেন।
বিভিন্ন মন্দির পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে মতবিনিময়ের সময় সাথে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, সহকারী সেক্রেটারি মাওলানা নুর মোহাম্মদ হেলালি, পৌরসভার আমীর মাওলানা কাজি সাইফুল ইসলাম ছাত্রশিবিরের উপজেলা সভাপতি আব্দুর রহমান, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন আমীর মাওলানা আবদুল কাইয়ুম, কালমা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী কাজী শাহে আলম, লর্ডহাডিঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আলমগীর সোহাগসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলার পৌরসভা ও ইউনিয়নেরে ১৫টি মন্দির পরিদর্শন করে লর্ডহার্ডিঞ্জ (জিএম বাজার) গুনমনি দাস পুজা মন্ডপে মতবিনিময় সভায় মিলিত হন।
মতবিনিময় সভায় নিজামুল হক নাঈম বলেন, নিরাপদে নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করা সাংবিধানিক অধিকার। এ অধিকার পালনে সবাই সচেতন থাকতে হবে। এবছর লালমোহনে পুজামন্ডপ বিগত বছরের চেয়ে বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি আরো বলেন, বাংলাদেশে হিন্দুদের সংখ্যা লঘু বলে অপমান করা হয়। জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমানের উদ্ধতি উদ্ধৃতি দিয়ে তিনি আরো বলেন, বাংলাদেশে সংখ্যালঘু আর সংখ্যা গুরু বলতে কোনো কথা থাকবেনা। মতবিনিময়ে পুজা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2952" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কর্ণফুলী-১৩ লঞ্চে ইটপাটকেল নিক্ষেপ, যাত্রী আহত

জেলের ঝালে রাজা ইলিশ, দাম ১০০০০!

ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় সামুদ্রিক মাছ জব্দ

ভোলার গর্ব জিকু’র ঢাকা প্রেসক্লাবের সদস্য পদ লাভ

ভোলায় পদবঞ্চিত ছাত্রদলের নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

ভোলায় ফিল্মি স্টাইলে কলেজ ছাত্রীকে অপহরণ, কুয়াকাটা থেকে উদ্ধার

ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে, বৃষ্টির শঙ্কা

প্রশাসন ম্যানেজ করে বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন”

১০

সাবেক মন্ত্রী মোশারফ হোসেন শাহজাহানের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

১১

১৭ জেলার জন্য আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তা

১২

মনপুরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৩

ভোলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

১৪

ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৫

ভোলা ডায়াগনস্টিক সেন্টারে ভুল রিপোর্টে চরম হয়রানি: প্রাণঘাতী ঝুঁকির আশঙ্কা, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

১৬

ভোলায় মজুত করে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, আটক-১

১৭

চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ

১৮

মেঘনায় যাত্রীসহ পণ্যবোঝাই ট্রলারডুবি।।

১৯

অনলাইন জুয়ার মরণনেশা: নিঃস্ব হচ্ছে শত শত পরিবার, বাড়ছে সামাজিক অস্থিরতা

২০