admin
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় প্রতিবন্ধী ছেলেকে বাঁচাতে মায়ের নদীতে ঝাঁপ, তিনদিন পর লাশ উদ্ধার

টিপু সুলতান।। ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বাকপ্রতিবন্ধী ছেলেকে বাঁচাতে গিয়ে নদীতে ঝাঁপ দেওয়া নিখোঁজ মা জেসমিন বেগমের (৩৮) লাশ ৩ দিন পর উদ্ধার করেছে নৌ-পুলিশ।

আজ মঙ্গলবার  সকালে উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রিভার ইকোপার্ক সংলগ্ন তেতুলিয়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

 

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মৃত জেসমিন বেগম ওই ইউনিয়নের সাকেরভিটা গ্রামের জসিম মিয়ার স্ত্রী।

এর আগে, ২০ সেপ্টেম্বর সকালে নিজের বাকপ্রতিবন্ধী ছেলে তানজিল ইসলাম জিসান নৌকা নিয়ে নদীতে ঘুরতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে গেলে তাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেন মা জেসমিন বেগম। এরপর স্থানীয় এক কৃষক জিসানকে জীবিত উদ্ধার করলেও স্রোতে তলিয়ে যান জেসমিন বেগম। পরে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করেন। কিন্তু স্রোতের তীব্রতা বেশি থাকায় তারা তাকে খুঁজে পাননি। পরে স্থানীয়রা আজ সকালে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2875" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কর্ণফুলী-১৩ লঞ্চে ইটপাটকেল নিক্ষেপ, যাত্রী আহত

জেলের ঝালে রাজা ইলিশ, দাম ১০০০০!

ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় সামুদ্রিক মাছ জব্দ

ভোলার গর্ব জিকু’র ঢাকা প্রেসক্লাবের সদস্য পদ লাভ

ভোলায় পদবঞ্চিত ছাত্রদলের নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

ভোলায় ফিল্মি স্টাইলে কলেজ ছাত্রীকে অপহরণ, কুয়াকাটা থেকে উদ্ধার

ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে, বৃষ্টির শঙ্কা

প্রশাসন ম্যানেজ করে বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন”

১০

সাবেক মন্ত্রী মোশারফ হোসেন শাহজাহানের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

১১

১৭ জেলার জন্য আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তা

১২

মনপুরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৩

ভোলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

১৪

ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৫

ভোলা ডায়াগনস্টিক সেন্টারে ভুল রিপোর্টে চরম হয়রানি: প্রাণঘাতী ঝুঁকির আশঙ্কা, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

১৬

ভোলায় মজুত করে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, আটক-১

১৭

চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ

১৮

মেঘনায় যাত্রীসহ পণ্যবোঝাই ট্রলারডুবি।।

১৯

অনলাইন জুয়ার মরণনেশা: নিঃস্ব হচ্ছে শত শত পরিবার, বাড়ছে সামাজিক অস্থিরতা

২০