admin
২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লালমোহনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

টিপু সুলতান।। ভোলার লালমোহন মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভাও অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. খলিলুর রহমান এর সঞ্চালনায় এবং লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ-এর সভাপতিত্বে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা বক্তব্য রাখেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, লালমোহন প্রেসক্লাব সভাপতি সোহেল মো. আজিজ শাহিন, লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক মো. আজাদুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক ও দুর্নীতি প্রতিরোধ, বিভিন্ন সামাজিক অপরাধের বিষয়ে সার্বিক মনিটরিং আরো জোরদার করা উচিত। এছাড়া আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে কঠোর নিরাপত্তা নিশ্চিতকরণ প্রতিটি দুর্গা মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সব ধরনের অপরাধীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার করার জন্য বলা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন থানার ওসি তদন্ত মো. মাসুদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শফিউল্যাহ হাওলাদার, পৌরসভা বিএনপির সভাপতি মো. সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বাবুল পাটওয়ারী, উপজেলার সব দপ্তরের কর্মকর্তাসহ আরো অনেকে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2871" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০