admin
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পানির জন্য হাহাকার মানুষের!

নিউজ ডেস্ক।। ভোলার লালমোহন পৌরসভার সরবরাহকৃত পানির সংকট তীব্র রূপ ধারণ করেছে। অধিকাংশ বাসা-বাড়িতে পানি পাচ্ছেন না নাগরিকরা। পৌরসভায় ৭টি ভূগর্ভস্থ পানির পাম্প থাকলেও তার মধ্যে অচল ৫টি। বাকি দুইটির অবস্থাও চরম নাজুক। ঠিকমতো পানি না পেলেও বিল পাচ্ছেন অনেক গ্রাহক। এতে ক্ষোভে ফুঁসছেন নাগরিকরা। পৌরসভাটি প্রথম শ্রেণির হলেও এখনো প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাচ্ছেন না নাগরিকরা।

লালমোহন পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা মো. শিবলু জানান, এক মাসের মতো পৌরসভার পানি ঠিকমতো পাওয়া যাচ্ছে না। তবে পানির বিল ঠিকমতো পাচ্ছি। বিষয়টি পৌরসভায় বার বার জানানোর পরেও কোনো উদ্যোগ নেয়া হয়নি। এতে করে পানির জন্য ব্যাপক দুর্ভোগে পড়ছি।
পৌরসভার ১নং ওয়ার্ডের মাস্টার কটেজের বাসিন্দা সোয়েব মেজবাহ উদ্দিন বলেন, গত এক মাস ধরে বাসায় পৌরসভার পানি পাচ্ছি না। কয়েকবার বিষয়টি পৌর কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সমাধান পাইনি। পৌরসভার পানি না পেয়ে এখন বাসায় পুকুরের পানি ব্যবহার করতে হচ্ছে। সংশ্লিষ্টদের কাছে দ্রুত সময়ের মধ্যে এ সমস্যা সমাধানের দাবি জানাচ্ছি।
জানা গেছে, লালমোহন পৌরসভায় ৭টি ভূগর্ভস্থ পানির পাম্প রয়েছে। এগুলোর ৫টিই বিকল, দুইটি কোনো রকমে চলছে। প্রায় ২০ থেকে ২৫ বছর আগে স্থাপন করা হয় এসব পাম্প। এর একটিও পৌরসভার অর্থায়নে বসানো হয়নি। ৫টি জনস্বাস্থ্য অধিদফতর থেকে বসানো হয়েছে, আর দুইটি দাতা সংস্থা বিএমডিএফের অর্থায়নে ২০০৭-২০০৮ অর্থবছরে বসানো হয়েছে নাগরিকদের সুপেয় পানি সুবিধা নিশ্চিতের লক্ষ্যে। বর্তমানে পৌরসভায় পানির গ্রাহক রয়েছেন অন্তত চারশত।
লালমোহন পৌরসভার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ওয়াটার সুপার মো. কামাল হোসেন বলেন, আমাদের বেশ কয়েকটি পানির পাম্প নষ্ট হয়ে গেছে। বর্তমানে দুইটি পাম্প দিয়ে গ্রাহকদের পানি সরবরাহ করতে হচ্ছে। এ জন্য কিছু কিছু এলাকার গ্রাহকরা ঠিকমতো পানি পাচ্ছেন না। আমরা এই সমস্যা সমাধানের জন্য কাজ করছি।
এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. শাহ আজিজ বলেন, নষ্ট পাম্পগুলোর মধ্যে কয়েকটি মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে। আশা করছি আগামী কয়েকদিনের ভেতর অন্তত চারটি পানির পাম্প মেরামত করা সম্ভব হবে। এরপর গ্রাহকদের পানির এ সংকট আর থাকবে না। এছাড়া এই সমস্যা সমাধানের জন্য কেউ কেউ বলছেন ওয়াটার ট্রিটমেন্ট প্লানের কথা। এটি অনেক বড় প্রকল্প। যা এখানে সম্ভব নাও হতে পারে। তবে মন্ত্রণালয় থেকে প্রকৌশলী টিম এসে পরিদর্শন করবেন। এরপর নিরবচ্ছিন্ন পানি সরবরাহের জন্য কী পদক্ষেপ নিতে হবে তারা তা জানাবেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2822" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কর্ণফুলী-১৩ লঞ্চে ইটপাটকেল নিক্ষেপ, যাত্রী আহত

জেলের ঝালে রাজা ইলিশ, দাম ১০০০০!

ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় সামুদ্রিক মাছ জব্দ

ভোলার গর্ব জিকু’র ঢাকা প্রেসক্লাবের সদস্য পদ লাভ

ভোলায় পদবঞ্চিত ছাত্রদলের নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

ভোলায় ফিল্মি স্টাইলে কলেজ ছাত্রীকে অপহরণ, কুয়াকাটা থেকে উদ্ধার

ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে, বৃষ্টির শঙ্কা

প্রশাসন ম্যানেজ করে বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন”

১০

সাবেক মন্ত্রী মোশারফ হোসেন শাহজাহানের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

১১

১৭ জেলার জন্য আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তা

১২

মনপুরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৩

ভোলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

১৪

ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৫

ভোলা ডায়াগনস্টিক সেন্টারে ভুল রিপোর্টে চরম হয়রানি: প্রাণঘাতী ঝুঁকির আশঙ্কা, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

১৬

ভোলায় মজুত করে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, আটক-১

১৭

চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ

১৮

মেঘনায় যাত্রীসহ পণ্যবোঝাই ট্রলারডুবি।।

১৯

অনলাইন জুয়ার মরণনেশা: নিঃস্ব হচ্ছে শত শত পরিবার, বাড়ছে সামাজিক অস্থিরতা

২০