admin
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে দুবাই পুলিশের কড়া সতর্কবার্তা

অনলাইন ডেস্ক।। এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তানের মুখোমুখি লড়াইকে ঘিরে দেখা দিয়েছে তুমুল উত্তেজনা। আর এই উত্তেজনার পারদ এতটাই বেড়ে গেছে, যে কারণে মাঠে কড়া নিরাপত্তার ব্যবস্থা নিতে হচ্ছে। তাই ভারত-পাকিস্তান ম্যাচের আগে সমর্থকদের উদ্দেশে কড়া সতর্কবার্তা দিয়েছে দুবাই পুলিশ।

এক বিবৃতিতে জানানো হয়েছে, স্টেডিয়ামের ভেতরে কোনো ধরনের সহিংসতা, গালিগালাজ বা বর্ণবিদ্বেষমূলক আচরণ একেবারেই সহ্য করা হবে না। আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি লড়াই।

ম্যাচটিকে সামনে রেখে দুবাই পুলিশের ইভেন্ট সিকিউরিটি কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল সাইফ মুহাইর আল মাজরুই জানান, নিয়ম ভঙ্গকারীদের ১ থেকে ৩ মাস পর্যন্ত কারাদণ্ড এবং ১০ হাজার থেকে ৩০ হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩ লাখ থেকে প্রায় ১০ লাখ টাকা পর্যন্ত) জরিমানা হতে পারে।

দর্শকদের শৃঙ্খলা বজায় রাখা এবং ইতিবাচক আচরণ প্রদর্শনের আহ্বান জানিয়েছে দুবাই পুলিশ। কর্তৃপক্ষের ভাষ্য, নিরাপত্তা ও স্টেডিয়ামের পরিবেশ সুরক্ষিত রাখতে যে কোনো অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, জম্মু-কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসী হামলা ও পরবর্তী সামরিক উত্তেজনার কারণে এবার  ভারতে ম্যাচটি বয়কটের ডাকও দেওয়া হচ্ছে। এর প্রভাব দুবাইয়ের মাঠেও পড়তে পারে। যে কারণে বাড়তি সতর্কতা হিসেবে আগেই সাবধান করে দিল দুবাইয়ের পুলিশ।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2819" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০