admin
৬ সেপ্টেম্বর ২০২৫, ৩:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় দুই বছরের ছেলের গলায় ছুরি ধরে মা’কে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার-৩

ষ্টাপ রিপোর্টার।।ভোলার মনপুরায় সন্তানের গলায় ছুরি ধরে মা’কে সংঘবদ্ধ ধর্ষণ করেছে স্থানীয় সন্ত্রাসীরা। গেলো সোমবার (২ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের জাহাঙ্গীর খাল এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই নারী জানান, তার স্বামী ঢাকায় চাকরী করার সুবাদে ঘরে তার একমাত্র সন্তানকে নিয়ে তিনি একা থাকেন। ঘটনার পূর্ব মুহুর্তে তার মোবাইলফোনে কল দিয়ে এক ব্যক্তি বলেন তার ফোনে ৫০ টাকা লোড গেছে, ওই টাকা ফেরত দিতে বলেন। কিন্তু তিনি ব্যালেন্স চেক করে দেখেন টাকা আসে নায়। তারপরও সে ব্যক্তি বারবার কল করে বিরক্ত করেন। পরে রাত আনুমানিক ২ টার পর ঘরের বেড়া কেটে ঘরে প্রবেশ করে তারা চার-পাঁচজন তার ছেলের গলায় ছুরি ধরে। দুইজন তার মুখ ও হাত-পা চেপে ধরে। পরে রাতভর পালাক্রমে তারা সবাই ধর্ষণ করে। পরে ঘটনা জানাজানি হলে স্বজনদের পরামর্শে দুইদিন পর অর্থাৎ গেলো বৃহস্পতিবার বিকেলে মনপুরা থানায় গিয়ে মামলা দেই।

এদিকে দুই বছর বয়সী ছেলের গলায় ছুরি ধরে তার মা’কে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশ চার আসামীর মধ্যে তিনজনকে গ্রেফতার করেন। এরপর শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় গ্রেফতারকৃত তিন আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

আসামীরা হলেন, খোরশেদ আলমের ছেলে রুবেল, জাহাঙ্গীর পাটোয়ারীর ছেলে নাহিদ ও সালাউদ্দিন সওদাগারের ছেলে সাব্বির হোসেন ওরফে জিহাদ। তবে মামলায় অপর আসামী সজিব পলাতক রয়েছে। এদের সবার বাড়ি উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, ছেলের গলায় ছুরি ধরে চার যুবক এক নারীকে গণধর্ষন করে। পরে থানায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ও মামলার চার আসামীর মধ্যে তিনজনকে গ্রেফতার করে। পলাতক অপর আসামীকে গ্রেফতারে অভিযান চলছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2785" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মবের অপসংস্কৃতি শক্তভাবে মোকাবিলা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলার চরফ্যাশনে ডাব ব্যবসায়ী হত্যা: দুই আসামি গ্রেপ্তার

ভোলায় এলেন নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ইলিশা ঘাটে ফুলেল শুভেচ্ছা

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

১০

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

১১

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

১২

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

১৩

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১৪

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১৫

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১৬

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৭

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৮

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৯

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

২০