admin
২৭ অগাস্ট ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মনপুরায় গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

কামরুল ইসলাম সুমন।। ভোলার মনপুরায় নিজ বাড়ির গাছের সাথে গলায় ফাঁস দিয়ে এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিউয়নের ২নং ওয়ার্ডে বাসিন্দা ইউসুফ রাঢ়ীর বাড়ি থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০ টায় ময়নাতদন্ত ছাড়াই ওই শিক্ষার্থীর মরদেহ দাফন করা হয়।

এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ না করায় ওই শিক্ষার্থীর মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির।

মৃত তানিয়া আক্তার সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ও উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা ইউসুফ রাঢ়ীর মেয়ে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার স্কুল ক্লাস করেন বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন তানিয়া। পরে ঘুম থেকে ওঠে রাতর খাবার খান। রাতে তানিয়ার বাবা মাছ ধরতে নদীতে যান ও মা ছোট ভাইকে ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে মেয়ের কোন সাড়া না পেয়ে খুঁজতে থাকেন মা। পরে বাড়ির পিছনে গিয়ে গাছের সাথে ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় তানিয়াকে দেখতে পান। পরে মনপুরা থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

এদিকে মৃত তানিয়া আক্তারের বাবা ইউসুফ রাঢ়ী ও মা মেয়ের আত্মহত্যার ঘটনার ব্যাপার নিয়ে কিছু বলতে রাজি হননি।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান কবির জানান, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

তবে ওই শিক্ষার্থী কেন ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2735" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মবের অপসংস্কৃতি শক্তভাবে মোকাবিলা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলার চরফ্যাশনে ডাব ব্যবসায়ী হত্যা: দুই আসামি গ্রেপ্তার

ভোলায় এলেন নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ইলিশা ঘাটে ফুলেল শুভেচ্ছা

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

১০

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

১১

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

১২

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

১৩

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১৪

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১৫

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১৬

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৭

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৮

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৯

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

২০