admin
২৪ অগাস্ট ২০২৫, ২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় একই স্থানে বিএনপি-বিজেপির কর্মীসভা, উত্তেজনা

ডেস্ক রিপোর্ট।। ভোলায় বিএনপি-বিজেপি একই স্থানে কর্মী সভা দেওয়ায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অবশেষে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবে দুই গ্রুপের নেতা-কর্মীরা পাল্টাপাল্টি স্লোগানে উত্তপ্ত ছিল সভাস্থল। রবিবার (২৪ আগষ্ট) বিকালে ভোলার ইলিশা জংশনস্থ মৌলভীরহাট হোসাইনিয়া কামিল মাদ্রাসার মাঠে এ বিএনপি-বিজেপির এ সভা অনুষ্ঠিত হয়।

জানা যায়, ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন বিজেপি সম্মেলন প্রস্তুতি সভা করার কথা ছিল ইলিশা ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে। পরবর্তীতে স্থান পরিবর্তন করে মৌলভীরহাট হোসাইনিয়া কামিল মাদ্রাসার মাঠে দেওয়া হয়। অন্যদিকে একই স্থানে ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সভা দেওয়া হয়। নির্ধারিত টাইমে বিজেপির নেতাকর্মীরা তাদের সভাস্থলে এবং পাশেই বিএনপির নেতাকর্মীরা তাদের সভাস্থলে উপস্থিত হয়। এ সময় দু’পক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি হলেও সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি তবে মুখোমুখি দু’পক্ষের নেতা-কর্মীরা পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকেন।
বিএনপির অভিযোগ বিজেপির কর্মী সভায় চিহ্নিত আওয়ামীলীগের লোকজন উপস্থিত হয়েছে, অন্যদিকে বিজেপির দাবী তাদের শান্তিপূর্ণ কর্মী সভা নস্যাৎ করতে বিএনপি একই স্থানে সভা দিয়েছে। বিজেপির সম্মেলন প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মনিরুল ইসলাম, উপজেলা বিজেপির সাধারণ সম্পাদক আবুল বাশার বুলবুল, যুব সংহতির সদস্য সচিব আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক সর্দার কামাল হোসেন, উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক পারভেজ হোসেনসহ জেলা উপজেলার নেতৃবৃন্দ।
বিএনপির কর্মী সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ জাহের, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন কালাম, বিএনপির নেতা কামরুল মিয়া, আবদুর রহমান হাজারী (খান সাহেব), জেলা যুবদলের সহ-সম্পাদক সামিম আল মামুন, জেলা যুবদল নেতা জিয়াউর রহমান ফরাজী, ছাত্রদলের সাধারণ সম্পাদক সুমন, ছাত্রদল নেতা জুয়েল ফরাজী, মোঃ সোহেল প্রমুখ।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2722" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মবের অপসংস্কৃতি শক্তভাবে মোকাবিলা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলার চরফ্যাশনে ডাব ব্যবসায়ী হত্যা: দুই আসামি গ্রেপ্তার

ভোলায় এলেন নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ইলিশা ঘাটে ফুলেল শুভেচ্ছা

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

১০

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

১১

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

১২

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

১৩

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১৪

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১৫

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১৬

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৭

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৮

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৯

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

২০