admin
১৯ অগাস্ট ২০২৫, ২:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষার ব্যাবস্থার মান বাড়াতে প্রতিযোগিতা জরুরি : সুভাষ চন্দ্র দাস

বোরহানউদ্দিন প্রতিনিধি।।

শিক্ষার মান উন্নয়নে স্কুলগুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতা থাকা অপরিহার্য। সদ্য সমাপ্ত বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সেরা ৫ স্কুল ও জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান-এ এমনটাই মন্তব্য করেছেন বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সুভাষ চন্দ্র দাস। তিনি বলেন, স্কুলগুলোর মধ্যে যখন প্রতিযোগিতা থাকে, তখন সবাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে। এতে একদিকে যেমন শিক্ষার্থীদের মধ্যে ভালো ফল করার আগ্রহ বাড়ে, তেমনি শিক্ষকরাও তাদের পাঠদানে আরও যতœশীল হন।
প্রধান শিক্ষক আরও জানান, এই ধরনের সংবর্ধনা অনুষ্ঠান শুধু শিক্ষার্থীদের উৎসাহিত করে না, বরং শিক্ষকদের জন্যও একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করে। এই আয়োজনের ফলে বোরহানউদ্দিনের শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এই উদ্যোগের জন্য তিনি উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান এখানে আসার পর আমাদের স্কুলের সার্বিক খোঁজ খবর নিচ্ছেন। শিক্ষার মান বৃদ্ধি করার জন্য আমাদের নানা পরামর্শ ও শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেন। বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও সেরা ৫ স্কুল কে সংবর্ধনা দেওয়া হয়েছে। এতে আমাদের বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় উপজেলার মধ্যে সেরা ৫ ও জিপিএ ৫ প্রাপ্ত দিক দিয়ে সেরা ২ অর্জন করে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2688" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০