admin
১৯ অগাস্ট ২০২৫, ২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

দৌলতখান প্রতিনিধি।। ভোলার দৌলতখানে একই বাড়ির দুই শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। তারা উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ নুরনবী ও মৃত জালাল উদ্দিনের সন্তান। মঙ্গলবার (১৯ আগস্ট) উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মধ্য জয়নগর এলাকার সৈয়দউদ্দিন বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত শিশু দুটি হলো- মধ্যজয়নগর গ্রামের মো. নুরনবীর কন্যা মুনতাহা (৫) একই বাড়ির মৃত জালাউদ্দিনের মেয়ে নুসরাত জাহান (৮)। তারা দুইজন চাচাতো বোন।

মুনতার বড় বোন জেরিন জানান, সকাল সাড়ে ১১টার দিকে তারা বাড়ির উঠানে খেলছিল। উঠানের পাশে পুকুর থাকায় মুনতাহা একপর্যায়ে পুকুরে পড়ে যায়। পরে মুনতাহাকে উঠাতে গিয়ে জিসানও পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজি করে তাদেরকে বাড়ির পুকুরের পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

স্থানীয়রা শিশু দুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে বাড়ির উঠানে খেলতে খেলতে শিশু দুটি পুকুরের পানিতে ডুবে যায়। পরিবারের স্বজনরা তাদেরকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় লোক মারফতে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2685" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১০

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১১

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১২

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৩

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৪

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৫

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৬

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৭

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৮

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৯

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

২০