admin
১৫ অগাস্ট ২০২৫, ১:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলার বোরহানউদ্দিনে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া-মিলাদ মাহফিল

বিশেষ প্রতিনিধি।।সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বোরহানউদ্দিনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিগত বছরগুলোর মতো এবারও আড়ম্বরপূর্ণ কোনো অনুষ্ঠান যেমন কেক কাটা থেকে বিরত থেকেছেন বিএনপির নেতাকর্মীরা। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার আলম খান, সহ-সভাপতি শহিদুল আলম নাসিম কাজী এবং সদস্য সচিব আজম কাজী। এছাড়াও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবিরসহ দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও মাহফিলে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৪৫ সালের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করেন বেগম খালেদা জিয়া। তাঁর বাবা ইস্কান্দার মজুমদার এবং মা বেগম তৈয়বা মজুমদার। ফেনীর ফুলগাজীতে পৈতৃক নিবাস হলেও তাঁর শৈশব ও কৈশোর কেটেছে দিনাজপুরে। তিনি ১৯৮২ সালের ২ জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্যপদ লাভ করেন। ১৯৯১ সালে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের পর তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। এরপর তিনি মোট তিন দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ, ২০০১ সালের ১ অক্টোবর নির্বাচনে তাঁর নেতৃত্বাধীন চারদলীয় জোট জয়লাভ করলে তিনি তৃতীয়বারের মতো সরকার গঠন করেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2666" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১০

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১১

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১২

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৩

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৪

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৫

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৬

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৭

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৮

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৯

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

২০