admin
৮ অগাস্ট ২০২৫, ৪:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ডেস্ক রিপোর্ট।। দৈনিক প্রতিদিনের কাগজ গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে নিশংসভাবে হত্যার প্রতিবাদ ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) শুক্রবার বিকেলে ভোলা প্রেসক্লাবের আয়োজনে এই প্রতিবাদ সমাবেশে ভোলার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে সত্য সংবাদ প্রচারের কারণে যেভাবে নিশংসভাবে হত্যা করা হয়েছে। তা তত্ত্বাবধায়ক সরকারের জন্য অত্যন্ত লজ্জার বিষয়। অনতিবিলম্বে খুনিদের গ্রেফতার করে দ্রুত বিচার আইনে ফাঁসি দেয়ার দাবি করেন বক্তারা।

তারা আরো বলেন, সাংবাদিক তুহিন হত্যার বিচার যেন সাগর রুমি হত্যার বিচারের মতো না হয় তাহলে জনগণই বিচারের ব্যবস্থা করবে। এসব দাবি জানিয়ে মানববন্ধনে ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক আমার দেশ জেলা প্রতিনিধি ইউনুছ শরীফ, দৈনিক ভোলার বাণীর সম্পাদক মাকসুদুর রহমান, চ্যানেল আই জেলা প্রতিনিধি হারুন অর রশিদ,সাংবাদিক এম এ বারি, মোবাশ্বরে উল্লাহ চৌধুরী, কামরুল আহসান মুকুল, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি শিমুল চৌধুরী, একুশে টেলিভিশন প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু, মানবজমিন প্রতিনিধি অ্যাডভোকেট মনিরুল ইসলাম, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি এইচ এম জাকির, ভোরের কাগজ জেলা প্রতিনিধি এইচ এম নাহিদ, দৈনিক ভোলা টাইমস পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলী জিন্না রাজিব, ভোলা মিডিয়া ক্লাবের সভাপতি জামাল উদ্দিন, ভোলা জার্নালিস্ট ফোরামের সভাপতি অ্যাডভোকেট শাহীন কাদের, সাংবাদিক মশিউর রহমান পিংকু, কালের কন্ঠ প্রতিনিধি ইকরামুল আলম, দৈনিক সংগ্রাম প্রতিনিধি আব্দুর রহমান হেলাল, সংস্কৃতি কর্মী মনির চৌধুরী, শিক্ষক মনির সাজোয়াল, ডেইলি সান বশির আহমেদ, দিনকালের মিজানুর রহমান, ভোলার সংবাদ সম্পাদক ফরহাদ হোসেন, তৃতীয় মাত্রার জেলা প্রতিনিধি ইয়াছিনুল ইমন, বাংলাবাজার পত্রিকার ভোলা প্রতিনিধি শাহরিয়ার মিলন, আজকের দর্পণ প্রতিনিধি আশরাফুল আলম সজিব, বার্তা বাজার প্রতিনিধি বেল্লাল নাফিজ প্রমুখ। মানববন্ধন শেষে ভোলার প্রেসক্লাব হল রুমে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় ভোলার সিনিয়র সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখছেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2643" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০