admin
৮ অগাস্ট ২০২৫, ৩:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলার বোরহানউদ্দিনে শ্রমিক দলের সভাপতির পদ স্থগিত : কারণ দর্শানোর নোটিশ

ফয়সাল আহমেদ।। অনৈতিক কার্যকলাপের অভিযোগে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শাফিজল হক মাতাব্বরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বোরহানউদ্দিন উপজেলা শ্রমিক দলের সভাপতি আলমগীর মাতবর ও সাধারণ সম্পাদক জামাল পঞ্চায়েত স্বাক্ষরিত এই নোটিশে শাফিজলকে ২৪ ঘণ্টার মধ্যে সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, শাফিজল হক মাতাব্বরের বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপের অভিযোগ রয়েছে এবং বারবার সতর্ক করার পরেও তিনি নিজেকে সংশোধন করেননি। তার কর্মকাণ্ড দলীয় ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করেছে। এই গুরুতর অভিযোগের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি পদ থেকে তার সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট রাত আনুমানিক ১০টার দিকে দুলাল নামে এক ব্যবসায়ীর ওপর শাফিজল মাতাব্বর হামলা চালান। এছাড়াও তার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে। তার পদ স্থগিত হওয়ার খবরে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন এবং বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা এবং সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ ইব্রাহিমকে ধন্যবাদ জানিয়েছেন।
শাফিজল মাতাব্বরের দাবি:
এ বিষয়ে জানতে চাইলে শাফিজল মাতাব্বর দাবি করেন, স্থানীয় রাজনৈতিক কোন্দলের কারণে রাজনৈতিক প্রতিপক্ষরা তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, ৫ আগস্টের ঘটনার পর থেকে তিনি কাচিয়া ইউনিয়নে হিন্দুদের সম্পদ রক্ষা সহ জনসাধারণের পাশে থেকে সার্বিক সহযোগিতা করে আসছেন, যা রাজনৈতিক প্রতিপক্ষরা সহ্য করতে পারছে না।
বোরহানউদ্দিন উপজেলা শ্রমিক দলের সভাপতি আলমগীর মাতাব্বর নোটিশের কারণ ব্যাখ্যা করে বলেন, তার বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপের অভিযোগ রয়েছে, বারবার সতর্ক করার পরও তিনি সংশোধন হননি। যা দলীয় ভাবমূর্তিকে চরমভাবে ক্ষুণ্ন করেছে। এ ধরনের গুরুতর কর্মকাণ্ডের জন্য তার পদ সাময়িকভাবে স্থগিত করা হলো এবং পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে সন্তোষজনক জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

 

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2640" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০