admin
৩০ জুলাই ২০২৫, ৩:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালমোহনে তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা

ভোলা নিউজ ,লালমোহন বিশেষ প্রতিনিধি মোঃ নুরুল আহাদ তসলিম ।
এসো বাংলাদেশ বদলাই, পৃথিবী বদলাই শ্লোগানে ভোলার লালমোহনে তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং ইউনিয়ন পরিষদের হলরুমে তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে সোমবার দুপুরে শিক্ষার্থীদের মধ্যে দেশাত্মবোধক গান, নাতে রাসূল এবং রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার বিষয় ছিলো- কেবল সুস্থ বিনোদনই পারে মাদকমুক্ত সমাজ গড়তে।
ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোকাম্মেল হকের সঞ্চলনায়, লালমোহন উপজেলার অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও ফরাজগঞ্জ ইউনিয়নের প্রশাসক আহসানুল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন। এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন , তারুণ্যের জোয়ারকে বাঁধা গ্রস্ত না করে একে বিকশিত করার সুযোগ করে দিতে হবে। এজন্য সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তি বর্গকে এগিয়ে আসতে হবে।
আলোচনা সভা শেষে ইউনিয়ন ভিত্তিক অংশগ্রহণকৃত শিক্ষকদের মধ্যে ডেমো ক্লাস উপস্থাপন করেন শিক্ষকগণ। ডেমো ক্লাসে শিক্ষকগণ শিক্ষাদান পদ্ধতির একটি নির্দিষ্ট বিষয়ে পাঠদান উপস্থাপন করেন এবং তার শিক্ষণ দক্ষতা, বিষয়বস্তু জ্ঞান, এবং শ্রেণীকক্ষ পরিচালনার ক্ষমতা প্রদর্শন করেন। ডেমো ক্লাসে যে শিক্ষক সবচেয়ে ভালো করেছেন তাঁকে পুরস্কৃত করা হয়। যা ছিল প্রশংসনীয়। প্রত্যেক ইভেন্টের একজনকে পুরষ্কার প্রদান করা হয়।
ফরাজগঞ্জ ইউনিয়নে যারা পুরষ্কৃত হয়েছেন তারা হলেন, নাতে রাসূলে মুসলিমিয়া দাখিল মাদ্রাসা নবম শ্রেণির শিক্ষার্থী মোঃ আল আমিন, রচনা প্রতিযোগিতায় সাতানী বদিউজ্জামান মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মাহমুদা বেগম এবং শিক্ষকদের ডেমো ক্লাসে হোসেনে আরা বেগম পৌর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইকবাল হোসেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2566" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০