হুমায়ুন কবির, বিশেষ প্রতিনিধিঃ-
ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এবং পীর সাহেব চরমোনাই সমর্থীত হাতপাখা প্রতীকের প্রার্থী জনাব আলহাজ্ব প্রফেসর মুহাম্মদ কামাল উদ্দিন আজ মঙ্গলবার (২২ জুলাই) বিকাল ৩টায় মনপুরা উপজেলায় শুভ আগমন করেন।
সাধারণ মানুষের ভালোবাসা ও নেতা-কর্মীদের বিপুল সংবর্ধনার মধ্য দিয়ে তিনি মনপুরায় পদার্পণ করেন। পরে তিনি উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগে অংশগ্রহণ করেন। এসময় তিনি মানুষের সঙ্গে সরাসরি কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে ‘হাতপাখা’ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগ কর্মসূচির নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার সংগ্রামী সভাপতি মুফতি এনায়েত উল্লাহ নুর নবী।
গণসংযোগে আরো উপস্থিত ছিলেন জেলা নেতৃবৃন্দ সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ, যুব ও ছাত্র আন্দোলনের নেতা-কর্মী, স্থানীয় মসজিদের ইমাম-মুয়াজ্জিন, ব্যবসায়ী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের সাথে সাধারণ জনগণের ব্যাপক অংশগ্রহণ দেখা যায়। উক্ত গণ সংযোগে নেতাকর্মী ও উপস্থিত জনগণের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন