admin
১৮ জুলাই ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলার মনপুরায় খোলা তারিখে প্রায় সরকারি অফিস বন্ধ,নেই প্রশাসনিক মনিটরিং

 

মেহেদী হাসানঃ-মনপুরায় খোলা তারিখে সরকারি অফিসগুলো যেন ছুটির দিন। দু একটি সরকারি দপ্তর খোলা থাকলেও নেই কোন কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি। এছাড়া বেশিরভাগ অফিসগুলিতে তালা দিয়ে বন্ধ থাকতে দেখা যায় সাংবাদিকদের ক্যামেরায়। এমনকি কিছু কিছু সরকারি দপ্তরেও টানানো নেই জাতীয় পতাকা। গত ১৩ জুলাই বেলা ১১ টার স্থানীয় সাংবাদিকদের ক্যামেরায় ফুটে উঠে এমন নানা অসংগতির চিত্র।

এ সময় অনুসন্ধানে দেখা যায়, উপজেলা মৎস্য অফিস, উপজেলা যুব উন্নয়ন অফিস, পল্লী উন্নয়ন ও পল্লী সঞ্চয় ব্যাংক, নির্বাচন অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অফিস, পরিবার পরিকল্পনা অফিস, পশু হাসপাতাল, খোলা থাকলেও ছিলো না সরকারি কর্মকর্তা কর্মচারীদের তেমন কোন উপস্থিতি। এছাড়া বাকি সকল সরকারি দাপ্তরিক অফিসই ছিল বন্ধ।

কিছু কিছু সরকারি অফিস প্রধানগন মনপুরা উপজেলায় তার অতিরিক্ত দায়িত্ব বলে দায় সারিয়ে নেয়ার চেষ্টা চালাচ্ছে, কিন্তু অতিরিক্ত দায়িত্ব অবহেলা করার সুযোগ নেই চাকরি আইনে। এমনকি সরকারি অতিরিক্ত দায়িত্ব পালনের জন্যও সরকার দিয়ে থাকে দায়িত্ব ভাতা। এরপরেও মনপুরায় সরকারি অফিস বন্ধ থাকার চিত্র দেখতে হয় মনপুরাবাসীকে। বিষয়টি নিয়ে মনপুরা নাগরিক ফোরামের আহব্বায়ক ইয়াসিন আরাফাত এ সময় ক্ষোভ প্রকাশ করে বলেন, মনপুরায় প্রায় সময় এভাবেই সরকারি অফিস বন্ধ থাকে এ সময় তিনি প্রশাসনিক মনিটরিং এর দাবি জানিয়ে আরো বলেন, মনপুরা উপজেলায় সেবা দেওয়া সরকারি কর্মকর্তাদের অতিরিক্ত দ্বীপ ভাতা দেন সরকার এরপরেও সরকারি দপ্তর বেশিভা সময় বন্ধ থাকায় বিষয়ে আমরা খুব প্রকাশ করছি, সাধারণ মানুষের মধ্যেও সরকারি অফিস নিয়ে ব্যাপক ক্ষোভ রয়েছে।

বিষয়টি নিয়ে নব নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার মনপুরা জানান, মনপুরায় বেশিরভাগ দপ্তরি কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব হিসেবে রয়েছেন দায়িত্ব পালন করছেন, তবে সরকারি দপ্তর কাজ পরিচালনার জন্য অফিস খোলা রাখতে হবে, যদি অফিস বন্ধ থাকে আপনার নিউজ করার যেতে পারে।

উল্লেখ্য ভোলার মনপুরা দ্বীপ অঞ্চল হওয়ায়, সরকারি কর্মকর্তা কর্মচারীরা পেয়ে থাকেন দ্বীপ ভাতা। অথচ এরপরেও কর্মস্থল ফাঁকি দেওয়া নিয়ে চলছে নানা মহলে প্রশ্ন??

যে সকল কর্মকর্তা-কর্মচারী কর্মস্থলে থাকেন না তাদের নিয়ে চলছে আমাদের অনুসন্ধান, তথ্য দিয়ে সহায়তা করুন, সাথে থাকুন।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2494" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১০

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১১

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১২

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৩

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৪

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৫

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৬

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৭

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৮

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৯

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

২০