admin
১৫ জুলাই ২০২৫, ১:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বৈষম্যহীন ভোলা ও সার্বজনীন ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা হবে-নাহিদ ইসলাম

 

ষ্টাপ রিপোর্টারঃ দেশব্যাপী এনসিপি’র পদযাত্রায় আজ ভোলা এসেছেন নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা। নেতারা ভোলা প্রেসক্লাবের সামনে সমাবেশে অংশগ্রহণ করেন এ সময় জাতীয় নাগরিক কমিটির ( এনসিপি) কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের মধ্য যে নতুন বাংলাদেশ, সার্বজনীন বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে ছিলাম সেই বাংলাদেশ গড়ায় আজ আবার শপথ নিলাম। বিছিন্ন দ্বীপ জেলা ভোলাবাসীর সঙ্গে আর কোন দুরত্ব থাকবে না বলেও ঘোষনা দেন তিনি। জুলাই বিপ্লবে ভোলার সাহসি সন্তানরা সব চেয়ে বেশি প্রাণ দেয়ায় ভোলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান নাহিদ। এ সময় তিনি গেল বছরের ১৪ জুলাই রাতের ও ১৫ জুলাইর ঘটনাবলি তুলে ধরে বলেন, ১৫ জুলাই থেকে কোটা আন্দোলন রাজনীতিতে রূপ নেয়। আন্দোলন এখনও শেষ হয় নি।
ভোলায় বৈষম্যহীন রাস্ট্র ও সমাজ গঠনে আজ কেন্দ্রীয় নেতাদের নিয়ে জুলাই পদযাত্রায় অংশ নেয়া শেষে ভোলা প্রেসক্লাব চত্বরের পথসভায় বক্তব্য রাখার সময় তিনি এ কথা বলে

এ সময় জ্যৈষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার জনগণের সরকার হয়ে ওঠে নি, আমাদের সরকার হয়ে ওঠে নি। এ সময় ভোলার গ্যাস, হাসপাতাল, সেতুর সমস্যা তুলে ধরেন।
তিনি বলেন যে দলে ধর্ষকদের আস্তানা, সন্ত্রাসীদের আস্তানা, চাঁদাবাজদের আস্তানা, তাদের বিরুদ্ধে অবস্থান নেয়ার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত থাকার পাশাপাশি আরো বক্তব্য রাখেন,
যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্ল্যাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ফারজেনা আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণের যুব নেতা অ্যাডভোকেট মোঃ রাসেল, কেন্দ্রীয় কমিটির সদস্য হাসিব আল নোমান, কেন্দ্রীয় দক্ষিণাঞ্চলের সংগঠক আব্দুল্লাহ আল মামুন ফয়সাল, বরিশাল অঞ্চলের তত্বাবধায়ক ডা: মাহামুদ শান্ত, সহ স্থানীয় নেতারা।
কেন্দ্রীয় নেতারা ২ টায় বরিশাল থেকে ফেরিযোগে ভোলায় পৌঁছে কালীনাথ বাজার ইলিশ ফ্লোয়ারা থেকে পদযাত্রা শুরু করে শহর প্রদক্ষিন করেন।

এর আগে এককভাবে কেন্দ্রীয় নেতারা ভোলায় আসলেও যৌথ সফর এটাই প্রথম। এ সময় ভোলাবাসীর দাবি আবাসিক গ্যাস সংযোগ,
এই সফরের মধ্য দিয়ে দলটির সাংগঠনিক অবস্থান দৃঢ় হচ্ছে বলে মনে করেন স্থানীয় নেতারা।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2484" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় এলেন নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ইলিশা ঘাটে ফুলেল শুভেচ্ছা

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

১০

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১১

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১২

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১৩

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৪

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৫

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৬

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৭

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৮

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৯

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

২০