admin
১৪ জুলাই ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলা উপকুলের নদনদীর ২০ রুটে লঞ্চ চলাচল বন্ধ

 

 

নিউজ ডেস্ক।।  ভোলা উপকুলে বৈরী আবহাওয়া ও একটানা মুষলধার বৃষ্টিতে, জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে উপকুলের নদনদী উত্তাল থাকায় গত ১১ দিন ধরে জেলার আভ্যন্তরীণ ২০ রুটের নৌ-চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটি এ।
টানা এগারো দিনের বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় ২০ নৌ-রুটে লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি চরম আকার ধারন করেছে।
গত ১১ দিনে ধরে একটানা মুষলধার বৃষ্টিতে এখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ২৪ ঘন্টায় ভোলায় প্রায় ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন,ভোলা আবহাওয়া অধিপ্তরের পর্যবেক্ষক মো: মনিরুজ্জামান।
এদিকে বৈরী আবহাওয়া ও বিরামহীন বৃষ্টিপাতে ফলে বিপাকে পড়েছে অফিস,স্কুলগামী শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ।
নদী উত্তাল হওয়ায় আজ সোমবার
(১৪ জুলাই) পর্যন্ত টানা ১১ দিন ধরে জেলার ইলিশা টু লক্ষ্মীপুর, মনপুরা টু ঢাকা,চরফ্যাশন টু ঢাকা’সহ অভ্যন্তরীণ ২০টি নৌ-রুটে যাত্রীবাহী লঞ্চ ও সরকারী সি-ট্রাক চলাচল বন্ধ রয়েছে। লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ থাকায় যাত্রীরা রয়েছেন চরম ভোগান্তিতে। তবে ভোলা-লক্ষ্মীপুর রুটে কিছু ফেরি চলাচল করছে । এ রুটে লঞ্চ ও সি- ট্রাক চলাচল বন্ধ থাকায় ফেরিতে কিছু যাত্রী পারাপার করতে দেখা গেছে। বিআইডব্লিউটিএর ভোলার বন্দর কর্মকর্তা রিয়াদ হোসেন  জানান, নৌ-যান চলতে এখনো নদীপথ স্বাভাবিক হয়নি। দুর্যোগপূর্ণ আবহাওয়া না কাটতে কোনোপ্রকার লঞ্চ চলাচল করতে দেয়া হবেনা বলেও জানান,এ বন্দর কর্মকর্তা। ভোলার মেসার্স ব্রাদার্স নেভিগেশন কোম্পানির ম্যানেজার মো: আলাউদ্দিন  জানান, নদী উত্তাল থাকায় ডেঞ্জার জোনে তাদের কর্ণফুলী সিরিজের লঞ্চগুলো হাতিয়া,মনপুরা,চরফ্যাশন ও হাকিমুদ্দিন ঘাট থেকে ঢাকা রুটে চলাচল বন্ধ রাখা হয়েছে।
ভোলার আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়,জেলায় এখন তিন নম্বর শতর্ক সংকেত জারি রয়েছে। আগামী ১৭ জুলাই পর্যন্ত একটানা বৃষ্টিপাত অব্যহত থাকবে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2473" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০