admin
১৪ জুলাই ২০২৫, ৫:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এক ওভারে ৬ ছক্কা, গিবস-যুবরাজের পাশে মানান বশির

এক ওভারে ছয় ছক্কা মারার কীর্তি ক্রিকেটবিশ্বে চিরকালই চমক জাগানো এক অর্জন। আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস, ভারতের যুবরাজ সিং, ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড, যুক্তরাষ্ট্রের জাসকরন মালহোত্রা এবং নেপালের দীপেন্দ্র সিং ঐরীর পর এবার সেই তালিকায় নাম তুললেন বুলগেরিয়ার মানান বশির।

 

হার্শেল গিবস, জাসকরন মালহোত্রা এই দুজন ওয়ানডেতে ছয় ছক্কা মারলেও বাকী চারজন এই কীর্তি গড়েছেন টি-টোয়েন্টিতে।

শনিবার (১৩ জুলাই) সোফিয়ায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বুলগেরিয়ার হয়ে মাঠে নামেন ২৫ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটসম্যান মানান বশির। প্রতিপক্ষ ছিল জিব্রাল্টার। টার্গেট ছিল ১৯৫ রানের। ১৫ ওভার শেষে বুলগেরিয়ার সংগ্রহ ছিল ২ উইকেটে ১৫৭ রান।

১৬তম ওভারে জিব্রাল্টারের অধিনায়ক ইয়ান ল্যাটিন বল তুলে দেন কবির মিরপুরীর হাতে। আর তখনই ঘটল ইতিহাস—মানান বশির লাগাতার ছয়টি বলকে পাঠালেন সীমানার ওপারে, ছক্কার জন্য। এক ওভারেই ৩৬ রান! মাত্র ১৬.৩ ওভারেই ২০০ রান তুলে ম্যাচ জিতে নেয় বুলগেরিয়া।

পাকিস্তানি বংশোদ্ভূত এই ব্যাটসম্যানের আন্তর্জাতিক অভিষেক হয় ২০২৩ সালের মে মাসে—সেই জিব্রাল্টারের বিপক্ষেই। এখন পর্যন্ত খেলা ৮ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি করেছেন ২৬২ রান, গড় ৪৩.৬৬, স্ট্রাইক রেট ২৬৭.৩৪! এরই মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে ৩১টি ছক্কা মেরে ফেলেছেন তিনি। ঘরোয়া ক্রিকেট মিলিয়ে তাঁর ছক্কার সংখ্যা ১৭৫টি!

এক নজরে এক ওভারে ছয় ছক্কার আন্তর্জাতিক কীর্তিতে নাম থাকা ব্যাটসম্যানরা:

  • হার্শেল গিবস (দ. আফ্রিকা) – ২০০৭ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে

  • যুবরাজ সিং (ভারত) – ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে

  • কাইরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ) – ২০২১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে

  • জাসকরন মালহোত্রা (যুক্তরাষ্ট্র) – ২০২১ সালে পাপুয়া নিউ গিনির বিপক্ষে

  • দীপেন্দ্র সিং ঐরী (নেপাল) – ২০২৩ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে

  • মানান বশির (বুলগেরিয়া) – ২০২৪ সালে জিব্রাল্টারের বিপক্ষে

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2449" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মবের অপসংস্কৃতি শক্তভাবে মোকাবিলা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলার চরফ্যাশনে ডাব ব্যবসায়ী হত্যা: দুই আসামি গ্রেপ্তার

ভোলায় এলেন নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ইলিশা ঘাটে ফুলেল শুভেচ্ছা

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

১০

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

১১

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

১২

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

১৩

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১৪

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১৫

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১৬

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৭

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৮

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৯

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

২০