admin
১৪ জুলাই ২০২৫, ৫:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির মৃত্যু

নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি আর নেই। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভোগার পর যুক্তরাজ্যের লন্ডনে স্থানীয় সময় রোববার (১৩ জুলাই) বিকেল ৪টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

 

এক বিবৃতিতে নাইজেরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু সাবেক এই রাষ্ট্রপ্রধানের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, বুহারির মরদেহ দেশে ফিরিয়ে আনতে ভাইস প্রেসিডেন্ট কাশিম শেতিমা ও চিফ অব স্টাফকে লন্ডনে পাঠানো হয়েছে।

নাইজেরিয়ার ইতিহাসে বুহারি ছিলেন ব্যতিক্রমী এক রাজনৈতিক ব্যক্তিত্ব। প্রথম দফায় তিনি ১৯৮৩ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা গ্রহণ করেন এবং ১৯৮৫ সাল পর্যন্ত জান্তা শাসক হিসেবে দেশ পরিচালনা করেন। এরপর দীর্ঘ সময় রাজনীতি থেকে দূরে থাকলেও ২০১৫ সালে তিনি ‘রূপান্তরিত গণতান্ত্রিক নেতা’ হিসেবে নির্বাচনে অংশ নিয়ে আলোচিত প্রেসিডেন্ট গুডলাক জোনাথনকে পরাজিত করেন। এ নির্বাচনের মাধ্যমেই নাইজেরিয়ার ইতিহাসে প্রথমবার কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্ট ভোটে হেরে ক্ষমতা ছাড়েন।

এরপর টানা দুই মেয়াদে, অর্থাৎ ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত বুহারি গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দেশ শাসন করেন। দুর্নীতিবিরোধী কঠোর অবস্থান ও সুশাসনের প্রতিশ্রুতি তাকে জনপ্রিয় করে তোলে সাধারণ নাগরিকদের মাঝে। রাজনৈতিক দর্শনের ক্ষেত্রে তিনি সবসময় বলতেন, ‘আমি সবার, আবার আমি কারও নই।’

নাইজেরিয়ার সরকারি সূত্রে জানা গেছে, মুসলিম ধর্মাবলম্বী বুহারিকে তার নিজ রাজ্য উত্তরপশ্চিমাঞ্চলীয় কাটসিনায় ইসলামি রীতিনীতিমেনে দাফন করা হবে। মৃতদেহ দেশে পৌঁছানোর পর রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা ও দাফনের ব্যবস্থা করা হবে।

১৯৮০-এর দশকের সেনাশাসক থেকে গণতন্ত্রের পথে ফিরে আসা মুহাম্মাদু বুহারির রাজনৈতিক জীবন অনেক ক্ষেত্রেই আফ্রিকার রাজনীতিতে ব্যতিক্রমধর্মী অধ্যায় হয়ে থাকবে। তার মৃত্যুতে নাইজেরিয়ার রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2440" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০