admin
১৪ জুলাই ২০২৫, ৫:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিয়ানমারে ৩ শীর্ষ উলফা নেতা ‘নিহত’; হামলার কথা অস্বীকার ভারতের

মিয়ানমারে ড্রোন হামলায় আসামভিত্তিক বিদ্রোহী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) তিন শীর্ষ নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। রোববার (১৩ জুলাই) একাধিক বিবৃতিতে তারা দাবি করে, ভারতের সেনাবাহিনী এই হামলা চালিয়েছে। তবে ভারতীয় কর্তৃপক্ষ এ অভিযোগ সরাসরি অস্বীকার করেছে।

 

উলফা জানিয়েছে, রোববার ভোরে মিয়ানমারে সংগঠনটির পূর্বাঞ্চলীয় সদর দপ্তর লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এতে সংগঠনের ১৯ জন নিহত ও আরও ১৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন উলফার লেফটেন্যান্ট কর্নেল নয়ন মেদ্দি, ব্রিগেডিয়ার গনেশ আসম এবং কর্নেল প্রদীপ আসম।

বিবৃতিতে আরও জানানো হয়, হামলা চলে মধ্যরাত ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত। মিয়ানমার সীমান্তসংলগ্ন নাগাল্যান্ডের লংওয়া থেকে অরুণাচলের পাংসাই পাস পর্যন্ত উলফার বেশ কয়েকটি ঘাঁটি লক্ষ্য করে এসব ড্রোন হামলা চালানো হয়। সংগঠনটি দাবি করে, ভারতীয় সেনাবাহিনী ইসরায়েলি ও ফরাসি ড্রোন ব্যবহার করেছে। তবে ভারতের সেনাবাহিনী ফরাসি ড্রোন ব্যবহার করে না বলে জানিয়েছে এনডিটিভি।

ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে হামলার কথা অস্বীকার করে গুয়াহাটির জনসংযোগ কর্মকর্তা কর্নেল এম এস রাওয়াত বলেন, ‘ভারতীয় সেনাবাহিনীর কাছে এ ধরনের কোনো হামলার তথ্য নেই।’ আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাও জানান, এ ঘটনায় আসামের পুলিশ বা রাজ্যের ভূখণ্ড ব্যবহৃত হয়নি।

১৯৭৯ সাল থেকে আসামের স্বাধীনতার দাবিতে সশস্ত্র আন্দোলন চালিয়ে আসছে উলফা। ১৯৯০ সালে সংগঠনটিকে সন্ত্রাসী ঘোষণা করে নিষিদ্ধ করে ভারত সরকার। নিরাপত্তা বাহিনীর অভিযানে সংগঠনটির বেশিরভাগ নেতা আত্মগোপন করেন বাংলাদেশে। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনী উলফার ঘাঁটি গুঁড়িয়ে দেয়। পরে অনেক জ্যেষ্ঠ নেতাকে ভারতের হাতে তুলে দেওয়া হয়।

২০১৫ সালে বাংলাদেশের হাতে গ্রেপ্তার হওয়া উলফার জেনারেল সেক্রেটারি অনুপ চেটিয়াকেও ভারতের কাছে হস্তান্তর করা হয় এবং তিনিও শান্তি আলোচনায় যুক্ত হন। এর ধারাবাহিকতায় ২০২৩ সালের ডিসেম্বরে ভারতের কেন্দ্রীয় সরকার ও আসাম সরকার উলফার সঙ্গে শান্তি চুক্তি করে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2419" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১০

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১১

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১২

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৩

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৪

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৫

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৬

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৭

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৮

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৯

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

২০