admin
৮ জুলাই ২০২৫, ১:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলার তজুমদ্দিনে বিধবা নারীকে ধর্ষণ মামলার প্রধানসহ ২ আসামি গ্রেপ্তার

নিউজ ডেস্ক।। ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়নে এক সন্তানের জননী বিধবা নারী (৩৫) কে ধর্ষণ করে মোবাইলে ভিডিও ধারণের মামলার ২ আসামিকে গ্রেপ্তার করেছে তজুমদ্দিন থানা পুলিশ। রোববার (৭ জুলাই) রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ পৃথকভাবে অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হন। গ্রেপ্তারকৃতরা হলো- চাচড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আবুল কালামের ছেলে আওয়ামীলীগ কর্মী গিয়াস উদ্দিন (৩৫) ও মোঃ আলমের ছেলে যুবলীগ কর্মী মোঃ রাসেল (২৬)।

তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মহাব্বত খান জানান, সোমবার (৭ জুলাই) রাতে তজুমদ্দিন থানা পুলিশের দুটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় পৃথক অভিযান চালিয়ে চর কচুয়া এলাকা থেকে ধর্ষণ মামলার প্রধান আসামি গিয়াস উদ্দিনকে ও চর লতিফ এলাকা থেকে অপর আসামি মোঃ রাসেলকে গ্রেপ্তার করা হয়। এর আগে শনিবার ভুক্তভোগী নারীর বড় ভাই বাদী হয়ে ধর্ষণ ও ভিডিও ধারনের অভিযোগে থানায় মামলা দায়ের করেন। মামলা নং-২, তারিখ ০৬/০৭/২০২৫ ইং।
উল্লেখ্য, গত (১০ জুন) রাতে প্রাকৃতিক কাজে ঘরের বের হলে মুখ চেপে ধরে গিয়াস উদ্দিন ওই নারীকে ধর্ষণ করেন এবং সাথে থাকা রাসেল তার ভিডিও ধারণ করে পালাক্রমে ধর্ষণের চেষ্টা করলে ঝাপটা মেরে চলে যেতে সক্ষম হয় ভুক্তভোগী নারী। পরে কথা মতো না চললে ভাইকে মাদক মামলায় ফাঁসানো ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় অভিযুক্তরা। এ ঘটনায় তজুমদ্দিন থানায় ২ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2392" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কর্ণফুলী-১৩ লঞ্চে ইটপাটকেল নিক্ষেপ, যাত্রী আহত

জেলের ঝালে রাজা ইলিশ, দাম ১০০০০!

ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় সামুদ্রিক মাছ জব্দ

ভোলার গর্ব জিকু’র ঢাকা প্রেসক্লাবের সদস্য পদ লাভ

ভোলায় পদবঞ্চিত ছাত্রদলের নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

ভোলায় ফিল্মি স্টাইলে কলেজ ছাত্রীকে অপহরণ, কুয়াকাটা থেকে উদ্ধার

ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে, বৃষ্টির শঙ্কা

প্রশাসন ম্যানেজ করে বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন”

১০

সাবেক মন্ত্রী মোশারফ হোসেন শাহজাহানের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

১১

১৭ জেলার জন্য আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তা

১২

মনপুরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৩

ভোলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

১৪

ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৫

ভোলা ডায়াগনস্টিক সেন্টারে ভুল রিপোর্টে চরম হয়রানি: প্রাণঘাতী ঝুঁকির আশঙ্কা, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

১৬

ভোলায় মজুত করে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, আটক-১

১৭

চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ

১৮

মেঘনায় যাত্রীসহ পণ্যবোঝাই ট্রলারডুবি।।

১৯

অনলাইন জুয়ার মরণনেশা: নিঃস্ব হচ্ছে শত শত পরিবার, বাড়ছে সামাজিক অস্থিরতা

২০