admin
২ জুলাই ২০২৫, ২:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় জেলেদের ট্রলারে জলদস্যুদের হামলা ॥ আহত-৪

নিউজ ডেস্ক।।

ভোলা সদর উপজেলার মেঘনা নদীতে জেলেদের ট্রলারে জলদস্যুদের হামলায় চারজন জেলে আহত হয়েছেন। আহতরা হলেন, মো. জসিম মাঝি (৩৫), মো. নাঈম (২০), মো. আনোয়ার (৩২) ও মো. আব্দুল মান্নান (২০)। তারা সবাই উপজেলার কাচিয়া ইউনিয়নের মাঝের চর এলাকার বাসিন্দা। আহত জেলেদের ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৩০ জুন) রাত সাড়ে ১০টার দিকে মাঝের চর এলাকার মেঘনা নদীতে এ হামলার ঘটনা ঘটে।
আহত জসিম মাঝি জানান, রাত সাড়ে ১০টার দিকে তার ও শাহাবুদ্দিন মাঝির দুইটি মাছ ধরার ট্রলার মেঘনা নদীতে মাছ শিকারে যায়। তারা কাচিয়া মাঝের চর ও মদনপুরের মাঝামাঝি মেঘনা নদীতে জাল ফেলেন। জাল টেনে তোলার শেষের দিকে দুইটি ট্রলারে করে ১০-১২ জন জলদস্যু এসে তাদের ট্রলারে হামলা চালায়। এ সময় ট্রলারে থাকা জেলেদের মধ্যে চারজন ভয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে। ট্রলারে থাকা বাকি চার জেলেকে জলদস্যুরা কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন। এ সময় জেলেদের কাছে থাকা তিনটি মোবাইল ও ট্রলারে থাকা মাছ এবং জাল নিয়ে যায়। জলদস্যুরা চলে যাওয়ার পর নদীতে থাকা অন্য জেলেরা আহত ও নদী ঝাঁপিয়ে পড়া জেলেদের উদ্ধার করে আহতদের হাসপাতালে ভর্তি করেন।
আহতদের মধ্যে আব্দুল মান্নান নামের এক জেলের চোখে কোপ লেগে গুরুতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। ভোলার ইলিশা নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন উদ্দিন জানান, রাতে বিষয়টি তাদের কেউ জানায়নি। সকালে খবর পেয়ে ঘটনা জানার জন্য আহত জেলের কাছে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2356" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০