admin
২৬ জুন ২০২৫, ২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলার দৌলতখানে কাবিখার ১০০ বস্তা চাল উদ্ধার, আটক-১

ভোলার দৌলতখানে কাবিখার ১০০ বস্তা চাল উদ্ধার, আটক-১

দৌলতখান প্রতিনিধি
ভোলার দৌলতখান উপজেলায় কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির পাঁচ মেট্রিক টন (১০০ বস্তা) সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় হৃদয় (২২) নামের এক নসিমন চালককে (চাল বহনকারী) আটক করা হয়। তাঁর বাড়ি ভোলা সদর উপজেলার চরনোয়াবাদ এলাকায়। বুধবার (২৫ জুন) রাত ৯টার দিকে বাংলাবাজার ভূমি অফিসের সামনে অভিযান চালিয়ে চালসহ তাঁকে আটক করে বালাবাজার পুলিশ ফাঁড়ির একটি দল।

বাংলাবাজার পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাবিখা কর্মসূচির ১০০ বস্তা চাল জব্দ করা হয়। চাল বহনের কাজে ব্যবহৃত নসিমনসহ চালক হৃদয়কে আটক করা হয়েছে। জব্দ করা চাল ও আটক হৃদয়কে দৌলতখান থানায় হস্তান্তর করা হয়।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই চাল কাবিখা কর্মসূচির আওতায় দৌলতখান থেকে এনে ভোলা সদরে বিক্রির জন্য নেওয়া হচ্ছিল। তবে চালের মালিক এখনো শনাক্ত হয়নি। তদন্ত চলছে।

এ বিষয়ে দৌলতখান উপজেলার নির্বাহী কর্মকর্তা নিয়তি রানী কৈরী বলেন, বিষয়টি আমি শুনেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, আটক চাল দৌলতখান উপজেলার হাজীপুর ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্দ ছিল। প্রকৃত জেলেদের মধ্যে চাল না দিয়ে তা রাতের আঁধারে পাচার করা হচ্ছিল। এলাকাবাসীর দাবি, এসব চোর চক্রকে আইনের আওতায় আনা হোক।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2322" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০