admin
২১ জুন ২০২৫, ৪:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় পৌর ৬নং ওয়ার্ডের ছাত্র সমাজের কমিটি গঠন

নোমান হাওলাদার।।

ভোলায় বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ভোলা পৌরসভা ৬ নং ওয়ার্ডের কমিটি গঠন উপলক্ষে ওয়ার্ড সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুন) বিকেল ৫ টায় বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ভোলা জেলার উদ্যোগে ওয়েস্টার্ণ পাড়া শতদল বিকাশ ক্লাব প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভোলা জেলা বিজেপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন বিপ্লবের সভাপতিত্বে জেলা ছাত্র সমাজ সদস্য মোঃ হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা বিজেপির সভাপতি মোঃ আমিরুল ইসলাম রতন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিজেপির যুগ্ম আহবায়ক বিকাশ মজুমদার, জেলা যুব সংহতির আহবায়ক নূরে আলম সিদ্দিকী টিটু, সিনিয়র যুগ্ম আহবায়ক কামাল সর্দার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ন আহবায়ক মোঃ সুজন হাওলাদার, পৌর বিজেপির আহবায়ক মোঃ জসীম উদ্দীন। এছাড়াও আরও বক্তব্য রাখেন জেলা ছাত্র সমাজের সভাপতি মানষ ঘোষ শান্ত, স্বপন মিঝি, মোঃ আলি, ইংরোজ আলম টিমন, মোঃ পারভেজ, মোঃ মাসুম মিঝি, শাখাওয়াত হোসেন কায়েস, আল আমিন, শাওন, শাকিল, আলাউদ্দিন প্রমূখ।

বক্তব্যে অনুষ্ঠানের প্রধান অতিথি আমিরুল ইসলাম রতন উপস্থিত ছাত্র সমাজের নেতা কর্মীদের রাজনৈতিক নেতা পছন্দের বিষয়কে সাধুবাদ জানিয়ে তাদের উদ্দেশ্য সংক্ষিপ্ত দিকনির্দেশনা বক্তব্যর পাশাপাশি অবহেলিত ভোলাকে রক্ষা করতে, ভোলার উন্নায়নের লক্ষ্যে একজোট হয়ে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য হিসেবে জয়যুক্ত করার আহ্বান জানান।

অথিতিদের বক্তব্য শেষে অনুষ্ঠানের মূল কর্মসূচি হিসেবে মোঃ জিসানকে সভাপতি ও মোঃ সজিবকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ভোলা পৌরসভা ৬নং ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হয়। এ সময় সেখানে ভোলা জেলা বিজেপি, জেলা যুব সংহতি, জেলা স্বেচ্ছাসেবক পার্টির নেতাকর্মী সহ ভোলা জেলা উপজেলা পৌর ছাত্র সমাজের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2300" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১০

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১১

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১২

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৩

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৪

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৫

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৬

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৭

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৮

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৯

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

২০