admin
২১ জুন ২০২৫, ২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃ*ত্যু

লালমোহন প্রতিনিধি।।

ভোলার লালমোহনে মুরগির খামারের পাশে শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে নুরুল ইসলাম চৌকিদার নামের ৬০ বছরের বৃদ্ধের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড হাজিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত নুরুল ইসলাম চৌকিদারের ছেলে জসিম জানান, শনিবার ভোরে তার বাবা জমিতে কৈয়া জালে মাছ ধরার জন্য যায়। দুপুরে আমাদের ভাই বোন সকলে মিলে একত্রে খাওয়ার কথা। খাওয়ার ব্যাপারে কথা বলার জন্য সকাল ৭টার দিকে আমি বাবাকে খুজঁতে বের হই। বাইরে গিয়ে দেখি আমাদের পাশের ইফান হাজীর মুরগি খামারের বিদ্যুতের লাইনের তার বাইরে পড়ে আছে। ওই তারে বিদ্যুৎ থাকায় আমি মুরগির খামারের মালিক ইফানকে বাইরে বিদ্যুতের তার কেন ? জিজ্ঞাসা করতেই সে আমাকে বলল শিয়াল ধরার জন্য ফাঁদ পেতেছি। এখনো লাইন বন্ধ করি নাই। এরপর সামনে এগিয়ে দেখি আমার বাবা তার জড়িয়ে জমির মধ্যে পড়ে রয়েছে। আমি চিৎকার দিলে আমার ভাই, ভাবি, বোন ও আত্মীয়-স্বজনেরা চলে আসলে ইফান হাজী বিদ্যুতের লাইন বন্ধ করে বাইরের তারের লাইন ভিতরে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
ওই এলাকার জাকির তালুকদার ও ফয়েজ হাওলাদারসহ কয়েকজন জানান, আমরা ইফান হাজীকে বারবার নিষেধ করেছি বাইরে বিদ্যুতের তার না দেয়ার জন্য। সে কারো কথা শুনে নাই, তাই এই দুর্ঘটনা ঘটলো।
এ ব্যাপারে ইফান হাজীর মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করলে তার নাম্বার বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য লাশ ভোলায় প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2297" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০