admin
৩১ মে ২০২৫, ৩:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

টিপু সুলতান।। ভোলার লালমোহনে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় মো. আবুল কালাম নামে ৬২ বছর বয়সী এক বৃদ্ধ মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে পৌরসভার সওদাগর চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মহিষ মারাগো বাড়ির মৃত তোরাব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে লালমোহন থেকে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে সিয়াম ও হাসিব নামে দুই কিশোর মঙ্গলশিকদারের দিকে যাচ্ছিল। এ সময় তারা সওদাগর চৌমুহনী অতিক্রম করার সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ আবুল কালামের সঙ্গে মোটরসাইকেলটির স্বজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন ওই বৃদ্ধ। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক ওই বৃদ্ধের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ভোলা সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে দুপুরের দিকে মারা যান বৃদ্ধ আবুল কালাম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করলে আমরা তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবো।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2174" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০