admin
২৯ মে ২০২৫, ৫:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড় শক্তি: ভোলার সকল রুটে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ

 

ইব্রাহিম আকতার আকাশ: ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে সকাল থেকে ভোলায় শুরু হয়েছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি সঙ্গে বইছে তীব্র বাতাস। উত্তাল মেঘনা ও তেঁতুলিয়া নদীর পানি। এমন পরিস্থিতিতে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার ৫টি নৌ-রুটে লঞ্চ ও দুটি রুটে ফেরি চলাচল বন্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কতৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

বৃহস্পতিবার (২৯ মে) সকালে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি এর পক্ষ থেকে এ নির্দেশনা দেয়া হয়।

ভোলা নদীবন্দরের উপ-পরিচালক মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘূর্ণিঝড় শক্তির কারনে সমুদ্রবন্দর এলাকায় ৩ নম্বর বিপদসংকেত দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বৈরী আবহাওয়া বিরাজ করায় হাতিয়া-ঢাকা, ভোলা-লক্ষ্মীপুর, ভোলা-আলেকজান্ডার, ভোলা-তজুমদ্দিন-মনপুরা ও চরফ্যাশন বেতুয়া-মনপুরা রুটের সকল লঞ্চ চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

এছাড়াও ইলিশা ফেরিঘাটের ব্যবস্থাপক মো. কাওসার আহমেদ খান জানিয়েছেন, বুধবার দিনগত রাত থেকে ভোলার ইলিশা থেকে লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাট ও ভোলার ভেদুরিয়া থেকে বরিশালের লাহার হাট ঘাটে কোনো ফেরি ছেড়ে যায়নি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দুটি রুটে ফেরি চলাচল বন্ধ থাকবে।

এদিকে, ৫টি নৌ-রুটে লঞ্চ ও দুটি রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। জরুরি কাজে কেউ কেউ ঘর থেকে বের হয়ে ঘাটে গিয়ে বসে থাকতে দেখা গেছে। উত্তাল রয়েছে মেঘনা ও তেঁতুলিয়া নদী। মাছ ধরার সকল নৌকা ও ট্রলার জেলেরা নিরাপদে নিয়ে এসেছেন। উপকূলীয় এলাকা জুড়ে মাইকিং করা হচ্ছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2157" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কর্ণফুলী-১৩ লঞ্চে ইটপাটকেল নিক্ষেপ, যাত্রী আহত

জেলের ঝালে রাজা ইলিশ, দাম ১০০০০!

ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় সামুদ্রিক মাছ জব্দ

ভোলার গর্ব জিকু’র ঢাকা প্রেসক্লাবের সদস্য পদ লাভ

ভোলায় পদবঞ্চিত ছাত্রদলের নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

ভোলায় ফিল্মি স্টাইলে কলেজ ছাত্রীকে অপহরণ, কুয়াকাটা থেকে উদ্ধার

ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে, বৃষ্টির শঙ্কা

প্রশাসন ম্যানেজ করে বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন”

১০

সাবেক মন্ত্রী মোশারফ হোসেন শাহজাহানের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

১১

১৭ জেলার জন্য আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তা

১২

মনপুরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৩

ভোলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

১৪

ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৫

ভোলা ডায়াগনস্টিক সেন্টারে ভুল রিপোর্টে চরম হয়রানি: প্রাণঘাতী ঝুঁকির আশঙ্কা, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

১৬

ভোলায় মজুত করে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, আটক-১

১৭

চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ

১৮

মেঘনায় যাত্রীসহ পণ্যবোঝাই ট্রলারডুবি।।

১৯

অনলাইন জুয়ার মরণনেশা: নিঃস্ব হচ্ছে শত শত পরিবার, বাড়ছে সামাজিক অস্থিরতা

২০