admin
২৭ মে ২০২৫, ১:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চরফ্যাশনে আইয়ুব আলীর অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ

নাজিম উদ্দীন চরফ্যাশন প্রতিনিধি।। ভোলার চরফ্যাশনের আহাম্মদপুর ইউনিয়নের বিএনপির নেতা আইয়ুব আলীর সন্ত্রাসী, চাঁদাবাজি ও দখল বাজীতে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ।

আইয়ুব আলী গংদের অত্যাচার ও জিম্মি দশা থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা কামনা করে আহাম্মদ পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কবির মোল্লা অভিযোগ করে বলেন, ২৪ মে (শনিবার ) সকালে একই এলাকার হোসেন মৌলভী, বাবলু মাষ্টার ও আমিসহ প্রায় একশত চাষি চকিদার খাল বাজারে উপস্থিত হই । কারণ গত ৩/৪ দিন ধরে ৩টি উরকা দিয়ে চকিদার খাল বাজারের পশ্চিম পার্শ্বে চাষ যোগ্য ২০০ থেকে ৩০০ একর জমিতে চাষ দেয় আইয়ুব আলী গংরা । আইয়ুব আলী গংদের নামে ঐ চরে কোন জমি নেই। কেন কি কারণে সে ওই জমি চাষ দিচ্ছে তা চাষিরা জিজ্ঞাসা করলে সে বলেন, এই জমি আওয়ামীলীগ ভোগ করেছে। আমি আহাম্মদপুর ইউনিয়ন ০৭নং ওয়ার্ডের বিএনপির মা-বাপ আমি ভোগ করব আমি খাব।

তখন চাষীদের সাথে তার কথার কাটাকাটি হয় । এর মাঝে আইয়ুব আলীর ভাই-ভাতিজারা সিরাজ মাঝি, সেকান্তর বেপারী, লাটি ছোটা নিয়ে আক্রমণ করলে পাল্টা প্রতিরোধ উভয় পক্ষের ৮/১০জন লোক হালকা আহত হন। আইয়ুব আলীর ভাই-ভাতিজা ও তাদে্য দোসররা গত ৫ আগষ্টের পর মহসিন খালাসী, জসিম খালাসী ও কবির খালাসীর ইলিশ মাছ বিক্রির ২২ লক্ষ টাকা আত্মসাৎ করে। ৫ আগষ্টের পর নিরব সিকদার, আইয়ুব আলী, আব্বাছ, আলমগীর মাঝি, সিরাজ মাঝি ঐ চরের জমির ধান কাটা তরমুজের জন্য জমি লগ্নি, ভেকু দিয়ে মাটি কাটা তরমজু ফলন আসার পর লেবারীর নামে চাঁদা উঠানোসহ আনুমানিক অর্ধ কোটি টাকা হাতিয়ে নেয়। সেই টাকার ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে আহাম্মদপুর যুবদল আজ দুই পাট। আইয়ুব আলীর অত্যাচারে ০৭নং ওয়ার্ডের সাধারণ জনগণ ভয়ে তার বিরুদ্ধে কোন কথা বলতে সাহস পায় না। চরের জমিতে মহিষ লালন পালন করতে হলে তাকে চাঁদা না দেওয়ায় আকবর হাওলাদারকে বেধম মারধর করে। চরফ্যাশন হাসপাতালে নেওয়ার পর অবস্থা খারাপ দেখে বরিশাল তাকে পাঠানো হয়। তারা আইয়ুব আলী গংদের ভয়ে থানা একটি দরখাস্ত করতেও সাহস পায়নি। আইয়ুব আলীর ভূমি দস্যুতার কিছু প্রমান রেকর্ডিংসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ার পর আমি ঘটনার তদন্ত করে এই সমস্ত জানতে পারি।

আইয়ুব আলী গংরা ২৪/০৫/২০২৫ইং তারিখে ১১.০০ টার দিকে আলমগীর মাঝি যুবদল ০৭নং ওয়ার্ড সম্পাদক ও কবির চকিদারকে বেধম মারধর করে। তারাও ভয়ে কোন অভিযোগ করতে পারছেনা। হুমকি দিচ্ছে কোন অভিযোগ করলে বাড়ি ঘরের মহিলারাও রেহাই পাবে না।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2133" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০