admin
২৫ মে ২০২৫, ৩:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাবলীগে এসে লাশ হয়ে বাড়ি ফিরলেন নাহিয়ান

 

ইব্রাহিম আকতার আকাশ: ভোলার চরফ্যাশনে পুকুরের পানিতে ডুবে মো. নাহিয়ান (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি তাবলীগ জামাতের সঙ্গী ছিলেন।

রোববার (২৫ মে) দুপুরে উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকার চর পাতিলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নাহিয়ান সদ্য এসএসসি পরীক্ষা শেষ করে ৪০ দিনের তাবলীগ জামাতে বরিশালের গৌরনদী উপজেলা থেকে চরফ্যাশন এসেছিলেন। তিনি গৌরনদী উপজেলার টরকী এলাকার বাসিন্দা মাসুদ কাজীর ছেলে। গেল ২২ মে তাবলীগ জামাতের ২২ সদস্যের একটি দলের সঙ্গে তিনি চর পাতিলা ইউনিয়নের কাশেম মেম্বার বাড়ির জামে মসজিদে এসেছিলেন।

জানা গেছে, দুপুরের দিকে তাবলীগ জামাতের বেশ কয়েকজন সঙ্গী মসজিদের পুকুরে গোসল করতে যায়। এসময় সকলের অগোচরে নাহিয়ান পুকুরের মাঝখানে গিয়ে ডুবে যান। পরে সঙ্গীরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূঁইয়া ভোলা নিউজকে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2125" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১০

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১১

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১২

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৩

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৪

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৫

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৬

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৭

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৮

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৯

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

২০