admin
২০ মে ২০২৫, ১২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় বিষাক্ত বিষ প্রয়োগ করে মেরে ফেলা হয়েছে কয়েক মণ মাছ

 

ইব্রাহিম আকতার আকাশ, ভোলা: মানুষের সঙ্গে মানুষের অনেক রকমের শত্রুতা থাকে। তাই বলে মাছের সাথে এ কেমন শত্রুতা? ভোলার দৌলতখানে সাইফুল্লাহ আবেদীন বাদল নামের এক মাছ চাষির পুকুরে বিষাক্ত বিষ প্রয়োগ করে প্রায় দেড় লক্ষ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৯ মে) দিনগত রাতে ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মৎস্য চাষি সাইফুল্লাহ আবেদীন বাদল ওই ওয়ার্ডের মৃত জয়নাল আবেদীনের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত মাছ চাষ করে আসছেন।

তিনি জানান, দীর্ঘদিন যাবত তার নিজ পুকুরে সফলতার সাথে মাছ চাষ করে আসছেন। মাছের খামার নিজেই রক্ষণাবেক্ষণ করেন। প্রতিদিনের মত মাছের খাবার দিতে সোমবার বিকেল ৪টায় খামারে যান তিনি। এরপর দেখতে পান পুকুরে বেশ কিছু মাছ মরে আছে। কিছু বুঝে উঠার আগেই পুকুরের সব মাছ মরে শেষ হয়ে গেছে। মাগুর ও কৈ মাছসহ প্রায় আড়াই মণ মাছ মরে গেছে। এতে তার প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরো জানান, কে বা কাহারা রাতের আঁধারে পুকরে বিষ ঢেলে দিয়েছে তা আমি জানিনা। তবে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে তার দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে ঝামেলা রয়েছে। তিনি ধারণা করছেন পূর্ব শত্রুতার জেরে হয়তো তারাই পুকুরে বিষ প্রয়োগ করে এমন কাণ্ড ঘটিয়েছেন।

দৌলতখান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনজ কুমার সাহা  বলেন, ঠিক কি কারনে মাছ মারা গেছে, তা পানি পরীক্ষা করে বলতে হবে। তবে পানি পরীক্ষা করার মেশিন ভোলাতে নেই।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2102" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০