admin
১৯ মে ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় দুই শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

 

ইব্রাহিম আকতার আকাশ, ভোলা: ভোলার লালমোহনে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন ও সহকারী প্রধান শিক্ষক আবু তৈয়বের পদত্যাগের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (১৯ মে) সকাল ১১ টায় লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ভোলা-চরফ্যাশন মহাসড়কের উপরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। এসময় তাদের সাথে সাধারণ জনতা ও প্রাক্তন ছাত্রদেরকেও যোগ দিতে দেখা গেছে।

বিক্ষোভকারী কয়েকজন শিক্ষার্থী জানান, সরকারি বিদ্যালয় হওয়ার পরেও বেসরকারি বিদ্যালয়গুলোর চেয়ে বিভিন্ন সময় অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। বিদ্যালয়ের ল্যাব ও অবকাঠামোর প্রয়োজনীয় সামগ্রি বিক্রি করে ফেলেছেন ওই দুই শিক্ষক। এছাড়াও প্রধান শিক্ষক হেলাল উদ্দিন বিদ্যালয়ের জমি বিক্রি এবং লিজ দিয়ে টাকা আত্মসাৎ করছেন।

জানা যায়, ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন প্রধান শিক্ষক হেলাল উদ্দিনের চাচাতো ভাই এবং সহকারী প্রধান শিক্ষক আবু তৈয়ব চাচাতো বোন জামাই। সেই সুবাধে ক্ষমতার অপব্যবহার করে বিদ্যালয়ের জমি, বাজারের কিছু জায়গা বিক্রি করে দেন। এছাড়াও ক্ষমতার দাপট দিয়ে বিভিন্ন সময়ে নানা অপকর্মে জড়িয়ে পড়েন।

এদিকে, গেল ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর জনরোষের ভয়ে পলাতক হন ওই দুই শিক্ষক। দীর্ঘদিন স্কুলে অনুপস্থিত থাকায় এর আগেও তাদের অপসারণের দাবিতে একাধিকবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে প্রধান শিক্ষক হেলাল উদ্দিনের কাছে ফোন করা হলে তিনি বলেন , তাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, এসব অভিযোগের সত্যতা নেই।

অপর সহকারী প্রধান শিক্ষক আবু তৈয়বের কাছে জানতে তার ফোনে একাধিকবার ফোন
করলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ বলেন, এ বিষয়ে একটি তদন্ত চলমান আছে। তদন্ত প্রতিবেদনটি ৭ কর্মদিবসের মধ্যে দেওয়ার কথা রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এবিষয়ে কথা বলব। যাতে দ্রুততম সময়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয় এবং তদন্তে অনিয়ম প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2094" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০