admin
১৪ মে ২০২৫, ২:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলার লালমোহনে ১০ লাখ চিংড়ির রেণু জব্দ, আটক-৫

 

লালমোহন প্রতিনিধি।।
ভোলার লালমোহন উপজেলায় পাচারের সময় ১০ লাখ পিস চিংড়ির রেণু জব্দ করা হয়েছে। এ সময় পাচারের সঙ্গে জড়িত ৫ জনকে আটক করা হয়েছে। বুধবার ভোর পর্যন্ত উপজেলার তেঁতুলিয়া নদীর পৃথক স্থানে মৎস্য দফতরের অভিযানে এসব চিংড়ির রেণু জব্দ ও পাচারের সঙ্গে জড়িতদের আটক করা হয়। আটককৃতরা হলেন- পার্শ্ববর্তী তজুমদ্দিন উপজেলার মো. মিরাজ (২৪), মো. কবির (৩৫), মো. কামরুল (৩৩), মো. পারভেজ (২৫) এবং বোরহানউদ্দিন উপজেলার মো. ভুট্টো (৫০)। এদেরকে বুধবার সকালে আদালতে পাঠিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের সহযোগিতায় উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দের নেতৃত্বে মঙ্গলবার রাত ১০ টা থেকে বুধবার ভোর পর্যন্ত তেঁতুলিয়া নদীর পৃথকস্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জব্দকৃত চিংড়ির রেণু জনসম্মুখে নাজিরপুর মৎস্যঘাট সংলগ্ন নদীতে অবমুক্ত করা হয়। এ ছাড়া এই চিংড়ি রেণু পাচারের সঙ্গে জড়িত ৫ জনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।

সামুদ্রিক মৎস্য কর্মকর্তা আরও বলেন, পরিচালিত অভিযানে লালমোহন থানার এএসআই মো. বশির উদ্দিন, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. নেছার উদ্দিন, সাইফুল ইসলাম সোহাগ, তথ্য সংগ্রহকারী মো. নূরনবীসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

অবৈধভাবে চিংড়ি রেনু পোনা আহরণ ও পাচারের বিষয়ে জানতে চাইলে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, প্রায় প্রতিটি উপজেলায়ই অভিযান চলমান রয়েছে। ইতোমধ্যে ভোলা সদরসহ বিভিন্ন উপজেলায় অভিযান পরিচালনা করা হয়েছে। অনেক জায়গায় অবৈধভাবে রেনু পোনা পাচার রোধে রেনু পোনা জব্দ করে অবমুক্ত করা হয়েছে। তারই ধারাবাহিকতায় লালমোহন উপজেলায় প্রায় দশলক্ষ রেনু পোনা জব্দ ও অবমুক্ত করেন লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ। দেশের মৎস্য সম্পদ রক্ষায় তথা ভোলা জেলার মৎস্য সম্পদ রক্ষায় আমাদের অভিযান চলমান থাকবে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2076" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১০

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১১

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১২

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৩

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৪

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৫

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৬

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৭

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৮

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৯

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

২০