admin
১০ মে ২০২৫, ২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চরফ্যাশনে আওয়ামীলীগ কার্যালয়ে এনসিপির অফিস

নাজিম উদ্দিন চরফ্যাশন প্রতিনিধি।।চরফ্যাসনে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষনা দিয়ে উপজেলা আওয়ামী লীগের তিন তলা ভবন দখল নিয়ে নিজেদের সাইন বোর্ড ঝুলিয়ে দলীয় কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতা কর্মীরা। আওয়ামী লীগের দলীয় কার্যালয় দখল করে এনসিপির কার্যালয় করা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নিন্দার ঝড়। এতে চরম ক্ষোভ বিরাজ করছে স্থানীয় বাসিন্ধাদের মধ্যে।শনিবার দুপুরে অদৃশ্য শক্তির বলয়ে থেকে চরফ্যাসন পৌর সদরের কলেজ রোডে অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয় দখল করা হয়।জানাযায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর জ্বালাও পোড়াও আন্দোলনের তোপে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে পুড়িয়ে দেয়া হয়। এবং লুটে নেয়া হয় প্রয়োজনীয় আসবাব পত্র। এর পর থেকে পরিত্যক্ত পরেছিলো আওয়ামী লীগের দলীয় কার্যালয়টি।

সরকার পতনের ৯ মাস পর শনিবার জাতীয় নাগরিক পার্টির চরফ্যাসন উপজেলার প্রতিনিধি দাবী করে অহিদ ফয়সাল নামের এক নেতার নেতৃত্বে আওয়ামী লীগের দলীয় কার্যলয়টি জবর দখল করে নিজেদের কার্যালয়ের সাইনবোর্ড সাটিয়ে কার্যক্রম শুরু করলে গোটা উপজেলা জুড়ে তোলপাড় শুরু হয়। নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করেন অনেকেই।সরেজমিনে গিয়ে দেখা যায়, জাতীয় নাগরিক পার্টির দৃষ্টিনন্দন সাইনবোর্ড ঝুলিয়ে আওয়ামী লীগের তিন তল ভবন দখল নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবীর অবস্থান কর্মসুচির প্রস্তুতি মূলক সভা করছেন এনসিপির নেতারা। ভবনের ছাদে মাইক টাঙ্গিয়ে চালানো হচ্ছে এনসিপির প্রচার-প্রচারনা।নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক মুক্তিযোদ্ধা আক্ষেপ করে বলেন, আওয়ামী লীগ স্বাধীনতার দল। স্বাধীনতার ৫৪ বছরে এই প্রথম কোন দলের নেতাকর্মীরা আওয়ামীলীগ অফিস দখল করে নিজের দলীয় কার্যক্রম করছেন। এটা বাংলাদেশের ইতিহাসে নজির বিহীন ও ন্যাক্কারজনক ঘটনা।এনসিপির চরফ্যাসন উপজেলার প্রতিনিধি দাবীদার অহিদ ফয়সাল জানান, এনসিপির দলীয় কার্যক্রম পরিচালনার জন্য চরফ্যাসন উপজেলার এনসিপির নেতা আমজাদ, হাবিব, নুরে আলম নাসিম, শরিফ হোসাইন ও মো. শাহাবুদ্দিনকে সঙ্গে নিয়ে তারা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় দখল নিয়েছেন। এখন থেকে চরফ্যাসনে এনসিপির দলীয় সকল কার্যক্রম এখান থেকেই পরিচালিত হবে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2026" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০