admin
৫ মে ২০২৫, ৬:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি পালন

টিপু সুলতান।। দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন ভোলা জেলা শাখা। আজ সোমবার (৫ মে) অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীরা নিজ কর্মক্ষেত্রে সকাল সাড়ে ৯টা থেকে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করেন।

বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় প্রতিষ্ঠা, অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীদের বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা প্রদান, বিদ্যমান জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেল সপ্তম থেকে ১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবি তুলেছেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জজ আদালতের নাজির আব্দুল কাদের জিলানী, ক্যাশিয়ার কাম নায়েব নাজির মোঃ আখতার হোসেন, সেরেস্তাদার মোশাররফ হোসেন, মোঃ আমজাদ হোসেন, রতন দে, আজিজুর রহমান, সাদমান সৌমিক, মানছুর আলম, সঞ্জয় দে, ফাতেমা বেগম, চীফ জুডিঃ ম্যাজিঃ কোর্টের নাজির মোঃ জুয়েল, কম্পিউটার অপারেটর বিকাশ চন্দ্র মজুমদার, স্ট্যানো গ্রাফার মোঃ জোবায়ের, মোঃ সুফিয়ান, মোঃ মামুন, মোঃ ইফতেখারুল ইসলাম, রুপম চন্দ্র দে, মোঃ নেমান মিল্টন, মোঃ মালেক, রেকর্ড কীপার শাহনাজ আক্তার, প্রধান তুলনাকারক মুসরাত জেরিন, পেশকার মোঃ ফয়েজ, মোঃ সালাউদ্দিন, মোঃ শহীদ, মোঃ ইউসুফ, শ্রীভাস চন্দ্র দে, মোঃ মুছা কালামুল্লাহ, মোঃ আজাদ হোসেন, মোঃ নাজিম উদ্দীন, মোঃ আবুল হাশেম মোঃ সাইফুল ইসলাম, কাদের, বনি আমিন, আব্দুল মালেক, ইয়াকুব ফরাজীসহ সকল কর্মচারী বৃন্দ।

ভোলা নিউজ / টিপু সুলতান

 

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1991" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০