admin
৪ মে ২০২৫, ১:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় বিবা’র ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

ভোলা নিউজ প্রতিবেদক।।

ভোলায় দিনব্যাপী ফ্রি চক্ষুসেবা ক্যাম্পের আয়োজন করে বিবা। বিবার আয়োজনে নিজাম হাসিনা ফাউন্ডেশন এর সহযোগিতায় ২ মে (শুক্রবার) সকাল ৯টা থেকে বিবার স্থায়ী কার্যালয় যুগীরগোলে অনুষ্ঠিত এ ক্যাম্প চলে দুপুর ৩টা পর্যন্ত। নিজাম হাসিনা ফাউন্ডেশন হাসপাতালের সহযোগিতায় শতাধিক অসহায় দুস্থ মানুষকে চোখের চিকিৎসা দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি যুগ্ম আহবায়ক এনামুল হক, জৈনপুরী খানকাহ ভোলার পরিচালক মনিরুল হক চৌধুরী, জেলা স্বেচ্ছােসেবক দলের সদস্য সচিব মুনতাছির আলম রবিন চৌধুরী।
বিবার নির্বাহী পরিচালক মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবার সভাপতি আজিজুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন ভোলার জনপ্রিয় কন্ঠ শিল্পী মনিরুল ইসলাম চৌধুরী, ব-দ্বীপ ফোরামের প্রতিষ্ঠাতা মীর মোশারেফ অমি, ভোলা ৯নং পৌর বিএনপির সভাপতি মোঃ শিবলী, সাংবাদিক আবদুস সহিদ তালুকদার, আদিল হোসেন তপু, আরিফুল ইসলাম রিয়াজ, আনোয়ার হোসেন, আবুল কালাম আজাদসহ অন্যান্যরা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বিবার এই কার্যক্রম অব্যাহত থাকলে অসহায়দের অনেক উপকার হবে। তাদের অর্থের বিনিময়ে চিকিৎসা চালানো খুবই কষ্টসাধ্য। এই অঞ্চলের খেটে খাওয়া মানুষগুলোর বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ায় নিজাম হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। ১১৪ জন চক্ষু রোগী চিকিৎসা সেবা পাওয়ায় অনেক খুশি তারা। এর মধ্য থেকে ১৮ জন রোগীকে নিজাম হাসিনা ফাউন্ডেশন হাসপাতালে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয়। নিজাম হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল এর চেয়ারম্যান নিজাম উদ্দিন জানান বিবার পক্ষ থেকে কোন অসহায় স্লিপ নিয়ে গেলে বিনামূল্যে অপরেশন করানো হবে। আগামী ৯ মে শুক্রবার দন্তসেবা এবং ১৬ মে শুক্রবার হার্ট ও মেডিসিন সেবা দেয়া হবে। উল্লেখ্য, যে প্রতি শুক্রবার এখানে অসহায়দেরকে পবিত্র কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয়। পরে তাদেরকে চাল ডাল সবজি প্রয়োজনীয় দ্রব্যাদি দেয়া হয় এবং মানবতার দুয়ারে নিয়মিত ব্যবহার যোগ্য পোশাক অসহায়দের জন্য ঝুলিয়ে রাখা হয়।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1965" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কর্ণফুলী-১৩ লঞ্চে ইটপাটকেল নিক্ষেপ, যাত্রী আহত

জেলের ঝালে রাজা ইলিশ, দাম ১০০০০!

ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় সামুদ্রিক মাছ জব্দ

ভোলার গর্ব জিকু’র ঢাকা প্রেসক্লাবের সদস্য পদ লাভ

ভোলায় পদবঞ্চিত ছাত্রদলের নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

ভোলায় ফিল্মি স্টাইলে কলেজ ছাত্রীকে অপহরণ, কুয়াকাটা থেকে উদ্ধার

ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে, বৃষ্টির শঙ্কা

প্রশাসন ম্যানেজ করে বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন”

১০

সাবেক মন্ত্রী মোশারফ হোসেন শাহজাহানের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

১১

১৭ জেলার জন্য আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তা

১২

মনপুরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৩

ভোলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

১৪

ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৫

ভোলা ডায়াগনস্টিক সেন্টারে ভুল রিপোর্টে চরম হয়রানি: প্রাণঘাতী ঝুঁকির আশঙ্কা, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

১৬

ভোলায় মজুত করে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, আটক-১

১৭

চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ

১৮

মেঘনায় যাত্রীসহ পণ্যবোঝাই ট্রলারডুবি।।

১৯

অনলাইন জুয়ার মরণনেশা: নিঃস্ব হচ্ছে শত শত পরিবার, বাড়ছে সামাজিক অস্থিরতা

২০