admin
২৩ এপ্রিল ২০২৫, ৫:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলার বিভিন্ন দাবী নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন-স্মারকলিপি প্রদান

প্রেসবিজ্ঞপ্তি।।

দ্বীপজেলা ভোলায় একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন, ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়ন ও ভোলার গ্যাস ভোলাবাসীর ঘরে ঘরে সংযোগ প্রদানের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরামের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে স্বাস্থ্য মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং ভোলা জেলা প্রশাসক ববাবর সংগঠনের পক্ষ থেকে দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।
দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরামের আহ্বায়ক নুর মোর্শেদের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ মোস্তফার সঞ্চালনায় মানববন্ধন উপস্থিত ছিলেন ইউসুফ মেম্বার, জাকির হাওলাদার, বাবুল শিকদার, জাহেদুল আলম, আবুল খায়ের, মাকসুদুর রহমান, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ সাগরসহ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দ্বীপজেলা ভোলা বাংলাদেশের বহু প্রাচীন একটি ঐতিহ্যবাহী দ্বীপ। যেখানে রয়েছে প্রায় ৩০ লক্ষ মানুষের বসবাস। সর্ব সময় সর্বক্ষেত্রেই বৈষম্যের শিকার হয়ে আসছে এই জেলার মানুষ। শিক্ষা স্বাস্থ্য আবাসন সহ সকল ক্ষেত্রেই পিছিয়ে আছে দ্বীপ জেলা ভোলার মানুষ। এই ভোলা জেলায় রয়েছে প্রাকৃতিক সম্পদ গ্যাস। অথচ সেই গ্যাস ভোলাবাসীই পায় না। তাই অবিলম্বে ভোলার প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ দিয়ে তারপর দেশের অন্যান্য স্থানে সংযোগ দিতে হবে।
বক্তারা আরো বলেন, ভোলাতে রয়েছে কৃষি উৎপাদনের অপার সম্ভাবনা। অথচ এই জেলার সাথে দেশের মূল ভূখ-ের স্থলপথে যোগাযোগের কোন ব্যবস্থা নেই। যেদিকেই যেতে হয় নদী পার হতে হয়, নির্ভর করতে হয় ফেরি অথবা অন্যান্য নৌযানের ওপর। এতে করে কোন দুর্ঘটনা ঘটলে বা অসুস্থ রোগীকে উন্নত চিকিৎসা দিতে নেয়া হয় বরিশাল অথবা ঢাকায়। নদীপথে যেই সময় লাগে সেই সময়ের মধ্যে পথেই অনেকে প্রাণ হারান। তাই অবিলম্বে ভোলা বাসীর স্বপ্ন ও বহুল আলোচিত ভোলা-বরিশাল সংযোগ সেতু দ্রুত বাস্তবায়ন করতে হবে।
বক্তারা বলেন, আমরা বলতে চাই ভোলাতে ৭টি উপজেলা ১০টি থানা ৫টি পৌরসভা। অথচ এত বড় একটি জেলার মানুষগুলো উন্নত সেবা পাওয়ার মত তেমন কোন সুব্যবস্থা নেই। ভোলাবাসীকে উন্নত স্বাস্থ্য সেবা দিতে আমরা মনে করি অবিলম্বে ভোলাতে একটি পুর্নাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন করতে হবে। এতে করে ভোলার লক্ষ লক্ষ মানুষ সুচিকিৎসা পাবে। তাদের জীবনমান উন্নয়নের কথা বিবেচনা করে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি যেন একটি হাসপাতাল ভোলাতে নির্মাণ করা হয়।
আমরা আরো বলতে চাই, ভোলা জেলায় শুধুমাত্র ভোলার মানুষই নয় নোয়াখালী-লক্ষ্মীপুর এবং বরিশালের বিভিন্ন জেলার মানুষ এসে মাছ শিকার করে থাকেন। বেশির ভাগ সময় তারা ভোলাতেই বসবাস করেন এতে করে তাদেরও উপকার হবে, পাশাপাশি সারা দেশের সাথে ভোলা জেলার মানুষের যে বৈষম্য রয়েছে সেই বৈষম্যের কিছুটা হলেও অবসান ঘটবে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1897" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০