admin
২০ এপ্রিল ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মনপুরায় বজ্রপাতে ৮ গরুর মৃত্যু

 

ইব্রাহিম আকতার আকাশ: ভোলার মনপুরায় বজ্রপাতে এক কৃষকের চারটি গরু ও অপর চার কৃষকের চারটি গরুসহ ৮টি গরুর মৃত্যু হয়েছে।

রোববার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় উপজেলার হাজিরহাট ইউনিয়ন, উত্তর সাকুচিয়া ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে কৃষকদের গোয়ালঘরে বজ্রপাতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ কৃষকরা হলেন-উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর যতিন এলাকার বাসিন্দা কৃষক মিরাজ হোসেন। তাঁর চারটি গরুর মৃত্যু হয়েছে। অপরদিকে ১টি করে গরুর মৃত্যু হয় উত্তর সাকুচিয়া ইউনিয়নের কৃষক মেহনাজ কাজি ও শামসুদ্দিন মিয়ার এবং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সেলিম সর্দার ও ছাত্তার রাঢ়ীর।

এদের মধ্যে চারটি গরু হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন হাজিরহাট ইউনিয়নের বাসিন্দা হতদরিদ্র কৃষক মিরাজ হোসেন। পরিবারের উপার্জনের একমাত্র সম্বল গরু ৪টি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি। কিছুতেই যেন তাঁর আহাজারি থামছেই না।

ক্ষতিগ্রস্থ কৃষক মিরাজ হোসেন জানান, রোববার সকালের দিকে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত হচ্ছিল। এসময় হঠাৎ করে একটি বিকট শব্দে গোয়ালঘরের কাছে বজ্রপাত হয়। এতে গোয়াল ঘরে থাকা চারটি গরু মারা যায়।

এ বিষয়ে মনপুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিখন বনিক  জানান, মনপুরায় বজ্রপাতে ৮টি গরু মারা গেছে। এ বিষয়ে তালিকা করে ঊধ্বর্তন কতৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সরকারিভাবে সাহায্য আসলে তাদেরকে সহযোগিতা করা হবে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1880" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কর্ণফুলী-১৩ লঞ্চে ইটপাটকেল নিক্ষেপ, যাত্রী আহত

জেলের ঝালে রাজা ইলিশ, দাম ১০০০০!

ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় সামুদ্রিক মাছ জব্দ

ভোলার গর্ব জিকু’র ঢাকা প্রেসক্লাবের সদস্য পদ লাভ

ভোলায় পদবঞ্চিত ছাত্রদলের নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

ভোলায় ফিল্মি স্টাইলে কলেজ ছাত্রীকে অপহরণ, কুয়াকাটা থেকে উদ্ধার

ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে, বৃষ্টির শঙ্কা

প্রশাসন ম্যানেজ করে বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন”

১০

সাবেক মন্ত্রী মোশারফ হোসেন শাহজাহানের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

১১

১৭ জেলার জন্য আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তা

১২

মনপুরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৩

ভোলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

১৪

ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৫

ভোলা ডায়াগনস্টিক সেন্টারে ভুল রিপোর্টে চরম হয়রানি: প্রাণঘাতী ঝুঁকির আশঙ্কা, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

১৬

ভোলায় মজুত করে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, আটক-১

১৭

চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ

১৮

মেঘনায় যাত্রীসহ পণ্যবোঝাই ট্রলারডুবি।।

১৯

অনলাইন জুয়ার মরণনেশা: নিঃস্ব হচ্ছে শত শত পরিবার, বাড়ছে সামাজিক অস্থিরতা

২০