admin
১৪ এপ্রিল ২০২৫, ৯:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় গোসল করতে গিয়ে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক।।

ভোলায় পুকুরে ডুবে তিন শিশু মারা গেছে। গতকাল সোমবার দুপুরে ভোলা সদর ও লালমোহন উপজেলায় তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া শিশুরা হলো ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাঘার হাওলা গ্রামের শফিকুল ইসলামের ছেলে সাফওয়াত (৪), লালমোহন উপজেলার ফুলবাগিছা গ্রামের রাকিবের ছেলে জোনায়েত (৬) ও একই গ্রামের আনিচল হক মিয়ার ছেলে শহিদুল (৮)।

জানা গেছে, দুপুরের দিকে সাফওয়াতের মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। ওই সময় শিশুটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইলিশা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ সুবীর সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে দুপুরে লালমোহন উপজেলার ফুলবাগিছা গ্রামের রাকিবের ছেলে জোনায়েত ও একই গ্রামের আনিচল হক মিয়ার ছেলে শহিদুল নানাবাড়িতে ছিল। তারা দুপুরে পুকুরে গোসল করতে যায়। এ সময় পুকুরে ডুবে যায়। স্থানীয় বাসিন্দারা গোসল করতে গেলে তাদের মরদেহ পুকুরে ভাসতে দেখেন। শিশু দুটিকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাকিয়া সুলতানা বলেন, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বিকেলে  বলেন, মারা যাওয়া শিশু দুটির পরিবার এ বিষয়ে কোনো অভিযোগ করেনি। তাই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। অভিভাবকদের অসচেতনতার কারণে পানিতে ডুবে শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1848" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় এলেন নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ইলিশা ঘাটে ফুলেল শুভেচ্ছা

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

১০

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১১

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১২

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১৩

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৪

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৫

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৬

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৭

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৮

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৯

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

২০