admin
১২ এপ্রিল ২০২৫, ৫:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্বামীর সঙ্গে বিরোধ, খুন্তি পুড়িয়ে সৎ মেয়েকে ছ্যাঁকা দিলেন মা

 

নিউজ ডেস্ক ,ভোলা: ভোলার দৌলতখান উপজেলায় স্বামীর সঙ্গে ঝগড়ার বিরোধকে কেন্দ্র করে রাফিয়া নামের ৪ বছর বয়সী এক শিশুর শরীরে খুন্তি পুড়িয়ে ছ্যাঁকা দেয়ার অভিযোগ উঠেছে সালমা আক্তার নামের এক সৎ মায়ের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার মেদুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে শিশুটিকে ভোলা ২৫০ শস্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

নির্যাতিত শিশুটির বাবা জসিম মাঝি পেশায় একজন জেলে। কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, রাফিয়ার জন্মের কয়েকমাস পর তাঁর প্রথম স্ত্রী (রাফিয়ার মা) রাহিমা বেগম মারা যান। পরে তিনি সালমা আক্তার নামের আরেক নারীকে বিয়ে করেন। সালমা একজন ডিভোর্সি নারী ছিলেন এবং তাঁর আগের সংসারে একটি ছেলেসন্তান রয়েছে। জসিমের সঙ্গে বিয়ে হওয়ার পর তাঁর আরেকটি কন্যা সন্তান হয়৷ রাফিয়াসহ ৩ সন্তান নিয়ে সালমা জসিমের বাড়িতেই থাকেন।

প্রায়ই সালমার সঙ্গে পারিবারিক বিরোধ নিয়ে জসিমের ঝগড়াঝাটি হতো। এরই জের ধরে গত ৯ এপ্রিল সৎ মা সালমা আক্তার রাফিয়াকে মারধর করে। বাবা জসিম এর প্রতিবাদ করলে তাঁর অনুপস্থিতিতে ১০ এপ্রিল বিকেলে লোহার খুন্তি আগুনে পুড়িয়ে শিশুটির সমস্ত শরীরে ছ্যাঁকা দেওয়া হয়৷ রাতে দেরি করে বাড়ি ফেরার কারনে বাবা জসিম বিষয়টি টের পাননি। সকালে শিশুটির রক্তমাখা জখম শরীর দেখে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা কয়েকজন প্রতিবেশী , ‘প্রায়ই সৎ মা সালমা আক্তার শিশুটিকে নির্মম নির্যাতন করে। সৎ মায়ের নির্যাতনে শিশুটি উচ্চস্বরে কান্নাকাটি করে। রাস্তা দিয়ে যেকেউ হেঁটে গেলে শিশুটির অমানবিক কান্নার শব্দ কান পর্যন্ত পৌঁছায়।

প্রতিবেশীরা বলছেন, স্বামীর সঙ্গে ঝগড়ার বিরোধ নিয়ে তাঁর ই প্রতিশোধ নিতে সালমা আক্তার শিশুটিকে এভাবে অমানবিকভাবে মেরেছে। আমরা সালমা আক্তারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

ভোলা ২৫০ শস্যা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ শেখ সুফিয়ান রুস্তম, আমরা আন্তরিকতার সঙ্গে শিশুটির চিকিৎসা দিচ্ছি। আশাকরি শিশুটি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে।

জানতে চাইলে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, বিষয়টি কেউ পুলিশকে অবগত করেনি। আমরা খোঁজ নিচ্ছি।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1824" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কর্ণফুলী-১৩ লঞ্চে ইটপাটকেল নিক্ষেপ, যাত্রী আহত

জেলের ঝালে রাজা ইলিশ, দাম ১০০০০!

ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় সামুদ্রিক মাছ জব্দ

ভোলার গর্ব জিকু’র ঢাকা প্রেসক্লাবের সদস্য পদ লাভ

ভোলায় পদবঞ্চিত ছাত্রদলের নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

ভোলায় ফিল্মি স্টাইলে কলেজ ছাত্রীকে অপহরণ, কুয়াকাটা থেকে উদ্ধার

ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে, বৃষ্টির শঙ্কা

প্রশাসন ম্যানেজ করে বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন”

১০

সাবেক মন্ত্রী মোশারফ হোসেন শাহজাহানের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

১১

১৭ জেলার জন্য আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তা

১২

মনপুরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৩

ভোলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

১৪

ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৫

ভোলা ডায়াগনস্টিক সেন্টারে ভুল রিপোর্টে চরম হয়রানি: প্রাণঘাতী ঝুঁকির আশঙ্কা, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

১৬

ভোলায় মজুত করে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, আটক-১

১৭

চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ

১৮

মেঘনায় যাত্রীসহ পণ্যবোঝাই ট্রলারডুবি।।

১৯

অনলাইন জুয়ার মরণনেশা: নিঃস্ব হচ্ছে শত শত পরিবার, বাড়ছে সামাজিক অস্থিরতা

২০