admin
৫ এপ্রিল ২০২৫, ১:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা,প্রধান আসামী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট।।

ভোলায় জমি দখল করে গোয়ালঘর নির্মাণের প্রতিবাদ করায় ঈদে বাড়ি আসা এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহত ব্যক্তির নাম মোস্তফা ভুঁইয়া (৬০)। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বড় ছেলে বাদী হয়ে ভোলা থানায় হত্যা মামলা দায়ের করেন।
জানা গেছে, ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশার চর আনন্দ এলাকায় বৃদ্ধ মোস্তাফিজের বাড়ি। তিনি পরিবার-পরিজন নিয়ে ঢাকার বউবাজার এলাকায় থাকেন। সেখানে রাজ মিস্ত্রির কাজ করেন তিনি। ঈদে বাড়ি এসে দেখেন প্রতিবেশী শামসুদ্দিন তার জমিতে গরুর গোয়ালঘর করার পাশাপাশি ময়লা আবর্জনা ফেলছেন। গোয়ালঘর সরিয়ে নিতে বলায় ক্ষিপ্ত হয়ে ওঠেন শামসুদ্দিন ও তার পরিবারের লোকজন। কথা কাটাকাটি ও হাতাহাতির একপর্যায়ে সঙ্গে মোস্তাফিজকে পিটিয়ে আহত করা হয়। এ সময় তাকে উদ্ধার করে প্রথমে ভোলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মোস্তাফিজকে বরিশাল রেফার করেন। বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। এ ঘটনায় নিহতের বড় ছেলে সামছুদ্দিনকে প্রধান আসামী করে ভোলা সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সামছুদ্দিনকে শনিবার (৫ এপ্রিল) গ্রেপ্তার করেন ভোলা সদর মডেল থানার পুলিশ। ভোলা সদর মডেল থানার ওসি আবু সাহাদাত হাসনাইন আহমেদ পারভেজ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1771" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০