admin
২১ মার্চ ২০২৫, ৬:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আওয়ামীলীগ একটি মৃত সংগঠন,ভোলায় ইশরাক

টিপু সুলতান।।

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন বলেছেন,  আওয়ামীলীগ একটি মৃত সংগঠন ।

আজ শুক্রবার  ভোলা সদর উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, আওয়ামীলীগের কবর গত ৫ আগষ্ট-ই রচিত হয়েছে । তাদের নিষিদ্ধ করার প্রয়োজন কী ? বাংলাদেশে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামীলীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। তাদের যদি কেউ পুনর্বাসনের চেষ্টা করে, তাহলে সর্বশক্তি দিয়ে প্রতিহত করা হবে। তিনি বলেন, আমরা অনতিবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই এবং সেই সরকারের কাছে আওয়ামীলীগের বিচার ও নিবন্ধন বাতিলের দাবি জানাই।

সংস্কারের প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, বৃহত্তর সংস্কারের প্রয়োজন একদলীয় বাকশাল বাতিল করে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। কেউ যদি সংস্কারের অজুহাতে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করে, তবে বোঝা যাবে, সরকারের ভেতরে ও বাইরে ষড়যন্ত্র চলছে। বিএনপি সংস্কারও চায়, নির্বাচনও চায়।
ভোলা জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সদর থানা বিএনপির আহ্বায়ক আফিস আলতাফ। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলগীর এবং বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম। এ সময় ঢাকা বারের আইনজীবী সমিতির সদস্য এডভোকেট জুয়েলসহ জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, উপজেলা বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1676" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০