admin
১৯ মার্চ ২০২৫, ৭:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় অস্ত্রসহ ৫ ডাকাত আটক

 

টিপু সুলতান।। ভোলার তেতুলিয়া নদীতে এক বিশেষ অভিযান চালিয়ে ৪টি দেশীয় অস্ত্র, মাদক ও বোটসহ ৫ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড।

এ সময় এদের কাছ থেকে ০৪টি দেশীয় অস্ত্র, ১০ গ্রাম গাঁজা ও ০৩টি ট্রলার উদ্ধার করা হয়েছে। আটক জলদস্যুরা হলেন মো. মামুন মোল্লা (৪২), আনোয়ার হাওলাদার (৪১), মো. জুয়েল শেখ (২৬), পান্নু মোল্লা (৩২) ও নাজমুল হাওলাদার (৩৮)। এরা সকলে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাসিন্দা। আজ বুধবার (১৯ মার্চ) বেলা ১১টার দিকে কোস্ট গার্ড দক্ষিণ জোনের প্রধান কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৮ মার্চ) মধ্যরাত ১টার দিকে কোস্ট গার্ড দক্ষিণ জোন কর্তৃক ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন সংলগ্ন তেঁতুলিয়া নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকা থেকে জেলেদের ট্রলারে ডাকাতি করার সময় কুখ্যাত শাহিন বাহিনীর ৫জন দুর্ধর্ষ জলদসুকে ৪টি দেশীয় অস্ত্র, ১০ গ্রাম গাঁজা এবং ০৩ টি ট্রলারসহ আটক করা হয়।
আটককৃত জলদস্যু, জব্দকৃত অস্ত্র, মাদক ও ট্রলার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ আরো জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণসহ অন্যান্য অপরাধমূলক কর্মকান্ড শূন্যের কোঠায় নেমে এসেছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1654" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার চরফ্যাশনে ডাব ব্যবসায়ী হত্যা: দুই আসামি গ্রেপ্তার

ভোলায় এলেন নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ইলিশা ঘাটে ফুলেল শুভেচ্ছা

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

১০

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

১১

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১২

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১৩

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১৪

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৫

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৬

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৭

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৮

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৯

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

২০