admin
১৮ মার্চ ২০২৫, ৩:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলার দৌলতখানে দুই লাখ মানুষের ডাক্তার ২ জন !

নিউজ ডেস্ক।।

চিকিৎসক সংকটে মুখ থুবড়ে পড়েছে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা। ডাক্তার, নার্স ও প্রয়োজনীয় জনবলের অভাবে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার ২ লাখ মানুষ । হাসপাতালে এসে চিকিৎসা না পেয়ে বাড়ি ফিরছে রোগীরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ২০০৩ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হয়। ৫০ শয্যার হাসপাতালে অনুমোদিত ১৯ চিকিৎসকের শূন্যপদের মধ্যে কর্মরত আছেন মাত্র ৩ জন। এর মধ্যে ১জন প্রশিক্ষণে আছেন। সিনিয়র কনসালটেন্টের ১০ শূন্য পদের মধ্যে কর্মরত ১ জন। তিনি প্রেষণে জেলা সদর হাসপাতালে দায়িত্ব পালন করছেন। নার্সের ৩০ পদের মধ্যে কর্মরত ১১ জন।
সম্প্রতি দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, দুটি লাইনে শতাধিক রোগী চিকিৎসার জন্য দাঁড়িয়ে আছেন। অধিকাংশ রোগী ডায়াবেটিস, উচ্চরক্তচাপ ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এসেছেন। সেবা নিতে এসেছেন প্রসূতি নারীরাও। দু’জন ডাক্তার বিপুল সংখ্যক রোগীকে সেবা দিতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছিলেন। অনেকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে শেষপর্যন্ত চিকিৎসা না পেয়ে বাড়ি ফিরছিলো। রোগীদের সাথে কথা বলে জানা গেছে, টিকিট কেটে কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। অনেক সময় চিকিৎসা না পেয়ে বাড়ি ফিরে যান রোগীরা।
দৌলতখান উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাই বলেন, দৌলতখান উপজেলায় ২ লক্ষাধিক মানুষের বসবাস। কিন্তু হাসপাতালে মাত্র ২ জন ডাক্তার। ডাক্তারের অভাবে এলাকার মানুষ স্বাস্থ্যসেবা পাচ্ছে না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনিসুর রহমান বলেন, জনবল সংকট; তবুও সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা করছি। অনেক সময় প্রশাসনিক কাজ রেখে আমি নিজেও আউটডোরে রোগী দেখছি। এবিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1648" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১০

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১১

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১২

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৩

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৪

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৫

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৬

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৭

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৮

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৯

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

২০