admin
১৮ মার্চ ২০২৫, ৭:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় বিরোধপূর্ণ জমি নিয়ে প্রধান শিক্ষককে হয়রানি, পান থেকে চুন খসলেই হামলা-মামলা

 

ইব্রাহিম আকতার আকাশ,ভোলা: ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নে বিরোধপূর্ণ জমি নিয়ে ফজলুর রহমান রিপন নামের এক স্কুল শিক্ষককে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী শিক্ষক সোমবার (১৭ মার্চ) বিকেলে শহরের একটি অফিসে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

ফজলুর রহমান রিপন চর পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর বাড়ি সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সী গ্রামে। প্রতিপক্ষরা হলেন- একই গ্রামের মো. লিটন, জাহাঙ্গীর আলম, হাসান মজগুনী ও হাসনুর বেগম গং।

সংবাদ সম্মেলনে ফজলুর রহমান রিপন অভিযোগ তুলে বলেন, গুপ্তমুন্সী গ্রামে ৩৪০৮ নম্বর দাগে তাঁর ৫৭ শতাংশ জমি রয়েছে। যাঁর আর.এস খতিয়ান ৭২৪ এবং এস.এ খতিয়ান ১৫৪। ২০০১ সালের আগে তিনি ও তাঁর পরিবার ওই জমি ভোগদখল করতেন। এরপর ২০০১ সাল থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতা লিটন মজগুনী ওই জমি তাঁর বলে দাবি করেন। একপর্যায়ে তিনি ওই জমি তাঁর দখলে নেন। দীর্ঘদিন প্রায় ২৪ বছর ধরে রিপন ও তাঁর পরিবার ওই জমি থেকে বঞ্চিত ছিলেন।

সবশেষ ২০২৪ সালের সেপ্টেম্বরে রিপন ও তাঁর পরিবার ওই জমি পুনরায় দখলে নেন। ১০ শতাংশ জমিতে তিনি ঘর উত্তোলন করেন। এরপর থেকেই প্রতিপক্ষরা তাঁর বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও বানোয়াট মামলা ও অভিযোগ দায়ের করেছেন। যাঁর ফলে প্রতিনিয়ত তিনি ও তাঁর পরিবার হয়রানির শিকার হচ্ছেন।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, প্রতিপক্ষরা তাঁর বিরুদ্ধে ভোলা নৌবাহিনী, সদর মডেল থানা ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর কাছে একাধিক অভিযোগ করেছেন। নিদিষ্ট তারিখে রিপন সেখানে উপস্থিত হলে প্রতিপক্ষরা গা-ঢাকা দেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিপক্ষরা তাঁর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে বলেও তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ তোলেন।

তিনি বলেন, আমি একজন স্কুল শিক্ষক হওয়ার কারনে প্রতিপক্ষরা আমাকে বিভিন্নভাবে ঘায়েল করতে চেষ্টা চালাচ্ছে। আমি মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, ভোলা জেলা প্রশাসক (ডিসি) ও ভোলা পুলিশ সুপারের কাছে এর সঠিক বিচারের দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে তাঁর ভাগ্নে মো. সুমনসহ তাঁর নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1641" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০