admin
১৬ মার্চ ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ধর্ষকের মৃত্যুদণ্ডের দাবিতে ভোলায় শিক্ষার্থীদের মানববন্ধন

নিউজ ডেস্ক।।

সারাদেশে অব্যাহত নারী ও শিশু নির্যাতন ও ধর্ষনের বিচারের দাবি এবং অপরাধীকে দ্রুত বিচারের আইনে ফাঁসি দেয়ার দাবি জানিয়ে ভোলায় শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।
আজ রোববার (১৬ মার্চ) দুপুর পৌনে ১ টায় ভোলা সরকারি ফজিলাতুন্নেছা নেছা মহিলা কলেজের সামনে ঘন্টাব্যাপী কর্মসূচী পালন করে কলেজের শিক্ষার্থীরা।
এসময় তারা মাগুরায় ধর্ষণের পর শিশু হত্যাসহ বিভিন্ন স্থানে একের পর এক ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেন। কর্মসূচি থেকে ধর্ষকের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবি জানানো হয়।
এসময় শিক্ষার্থীরা বলেন,সারাদেশে যেভাবে ধর্ষণ ও নারী নির্যাতন বেড়েছে তাতে দেশবাসী অত্যন্ত আতঙ্কিত ও উদ্বিগ্ন। দেশে সম্প্রতি শিশু থেকে বৃদ্ধ ও গর্ভবতী নারীরা পর্যন্ত ধর্ষণ ও নির্যাতনের শিকার হচ্ছেন। সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনায় মনে হচ্ছে- স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, রাস্তাঘাট কোথাও নারীরা নিরাপদ নন নারীরা। তাই যারা ধর্ষনের ঘটনার সাথে জড়িত তাদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড দাবি জানায় শিক্ষার্থীরা।
এসময় বক্তব্য রাখেন, কলেজের দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী বিবি হাফসা, আঁখি আক্তার,ফিমা,ফারিন,মাইসা,নিনজু, মহিমা,মিথিলা,
সানিয়া প্রমূখ।
মানববন্ধনে কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেয়। এ সময় তাদের হাতে ছিল নারীর বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তার প্রতিবাদে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন। সেই সঙ্গে এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন।
পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1629" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০